1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশ এক পা এগোলে, পাকিস্তান দুই পা এগিয়ে আসবে: মাওলানা ফজলুর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বাংলাদেশ এক পা এগোলে, পাকিস্তান দুই পা এগিয়ে আসবে: মাওলানা ফজলুর

প্রতিনিধি

পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম ও জমিয়তে উলেমায়ে ইসলাম–ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান।

তিনি বলেছেন, বাংলাদেশ (পাকিস্তানের দিকে) এক পা এগোলে, পাকিস্তান দুই পা এগিয়ে আসবে। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক বড় ধর্মীয় সমাবেশে তিনি এই মন্তব্য করেন বলে রোববার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

খতমে নবুয়ত সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে মাওলানা ফজলুর রহমান বলেন, বাংলাদেশের মানুষের সক্রিয়তা ও উদ্যমের মনোভাব অত্যন্ত শক্তিশালী। ধর্মভিত্তিক আন্দোলন স্থিতিশীলতা ও আদর্শের ধারাবাহিকতা অব্যাহত রাখা, সহিংসতা নয়। তিনি বলেন, দুই দেশের মধ্যে ঐক্যবদ্ধ ঈমানের বন্ধন এমন এক শক্তিশালী সম্পর্কে আবদ্ধ, যা কখনোই মুছে যাবে না।

মাওলানা ফজল জানান, পাকিস্তানের প্রতিনিধি দল শুধু অনুষ্ঠানে যোগ দিতে নয়, পাকিস্তানের জনগণের শুভেচ্ছা বার্তাও বাংলাদেশিদের কাছে পৌঁছে দিতে এসেছে। খতমে নবুয়তের বিষয়ে সম্মেলনের মূল প্রতিপাদ্য তুলে ধরে তিনি বলেন, এটি দুই দেশের জনগণের এক অভিন্ন বিশ্বাস।

তিনি বলেন, “পাকিস্তান ও বাংলাদেশের মুসলমানরা একই উম্মাহর অংশ”। উপমহাদেশের আলেমদের মতামত তুলে ধরে তিনি বলেন, কেউ যদি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পর নবুয়তের দাবি করে, তাহলে ওই ব্যক্তি ইসলামের আওতার বাইরে।

জেইউআই-এফ প্রধান আশা প্রকাশ করেন, এই সম্মেলন দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও সম্পর্ক আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে। তিনি বলেন, “বাংলাদেশ এক কদম এগোলে পাকিস্তান দুই কদম এগোবে”। এছাড়া দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্ব আরও গভীর হবে বলেও এসময় আশা প্রকাশ করেন তিনি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!