1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশে প্রথমবার এলো স্পিন বোলিং মেশিন, অনুশীলনে নতুন যুগ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বাংলাদেশে প্রথমবার এলো স্পিন বোলিং মেশিন, অনুশীলনে নতুন যুগ

প্রতিনিধি

প্রথমবারের মতো বাংলাদেশে আনা হয়েছে আধুনিক স্পিন বোলিং মেশিন। সোমবার (৬ এপ্রিল) মিরপুরে জাতীয় দলের স্কিল ক্যাম্পে এই মেশিন প্রথমবার ব্যবহার করতে দেখা যায়। এর আগে দেশে ব্যবহৃত বোলিং মেশিনগুলো মূলত দ্রুতগতির বল বা বাউন্সার মোকাবেলার অনুশীলনের জন্য ব্যবহার করা হতো।

নতুন এই স্পিন বোলিং মেশিনের মাধ্যমে এবার ব্যাটাররা আরও উন্নতভাবে স্পিন মোকাবেলার প্রস্তুতি নিতে পারবেন। সাধারণত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশে এই ধরনের মেশিন বেশি ব্যবহৃত হয়, যেখানে মানসম্পন্ন স্পিনারের ঘাটতি থাকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, প্রায় ১০ হাজার পাউন্ড (প্রায় ১৬ লাখ টাকা) ব্যয়ে এই মেশিনটি কেনা হয়েছে। মেশিনটির নাম ‘মার্লিন বাইবোলা’। ভারী হওয়ায় এটি বিমানে না এনে জাহাজে করে দেশে আনা হয়েছে।

তিনি আরও জানান, এই মেশিনের মাধ্যমে অফস্পিন, লেগস্পিন এবং আর্ম বল—এই তিন ধরনের ডেলিভারি অনুশীলন করা সম্ভব। পাশাপাশি বলের লেন্থ, গতি নিয়ন্ত্রণ করা যায় এবং ম্যানুয়াল ও অটোমেটিক—দুই মোডেই এটি চালানো যায়। অটোমেটিক মোডে একসঙ্গে ২৫-৩০টি বল খেলার সুযোগ রয়েছে।

এই প্রযুক্তির সংযোজন বাংলাদেশের ক্রিকেটারদের অনুশীলনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!