1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশের ১ কোটি ভিডিও ডিলিট করেছে টিকটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বাংলাদেশের ১ কোটি ভিডিও ডিলিট করেছে টিকটক

প্রতিনিধি

২০২৫ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে মোট ১ কোটি ১০ লাখ ৬ হাজার ৯৬০টি ভিডিও সরানো হয়েছে। বাংলাদেশে সক্রিয়ভাবে ভিডিও অপসারণের হার ৯৯.৬ শতাংশ এবং এর মধ্যে ৯৭.৭ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরানো হয়েছে।

২০২৫ সালের প্রথম প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টে এ তথ্য জানিয়েছে টিকটক। ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের তথ্য এখানে তুলে ধরা হয়েছে।

বিশ্বজুড়ে এবার টিকটক মোট ২১ কোটি ১০ লাখ ভিডিও সরিয়েছে। যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৯ শতাংশ। এর মধ্যে ১৮ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার ৯৮৭টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত এবং অপসারণ করা হয়েছে। অন্যদিকে যাচাই করার পর ৭৫ লাখ ২৫ হাজার ১৮৪টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে রাখা হয়েছে। এছাড়া ৯৯.০ শতাংশ ভিডিও আগে থেকেই চিহ্নিত করে সরানো হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যেই ৯৪.৩ শতাংশ ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, এর মধ্যে সংবেদনশীল বিষয়বস্তু থাকার কারণে ৩০.১ শতাংশ ভিডিওগুলোর সরিয়ে ফেলা হয়। এছাড়া ১১.৫ শতাংশ নিরাপত্তার নীতিমালা লঙ্ঘনের কারণে এবং ১৫.৬ শতাংশ গোপনীয়তা ও সুরক্ষা নির্দেশনা ভঙ্গের কারণে সরানো হয়েছে। ৪৫.৫ শতাংশ ভিডিওকে ভুল তথ্য এবং ১৩.৮ শতাংশ ভিডিওকে এডিট করা বা এআই‑জেনারেটেড কনটেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

টিকটক নিয়মিতভাবে এই কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করে আসছে যেখানে টিকটকের কনটেন্ট ও অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের স্বচ্ছতা সম্পর্কিত তথ্য থাকে। টিকটকের ট্রান্সপারেন্সি সেন্টারে ২০২৫ সালের প্রথম প্রান্তিক এর এই রিপোর্ট, টিকটকের কনটেন্ট নীতিমালা, টুলস এবং পলিসি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!