1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশের হারের কারণ জানালেন তামিম, যে পরামর্শ দিলেন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বাংলাদেশের হারের কারণ জানালেন তামিম, যে পরামর্শ দিলেন

প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে যুক্তরাষ্ট্রের কন্ডিশনে বোলারদের কল্যানে কিছুটা হলেও ঢাকা পড়েছিল টাইগারদের ব্যাটিং ব্যর্থতা। রানপ্রসবা ক্যারিবীয় কন্ডিশনে ফিরতেই যেন ‘আসল চেহারা’ বেরিয়ে আসল। ঘুরেফিরে আবারও ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। অল্প পুঁজি নিয়ে ম্যাচ বাঁচাতে পারলেন না বোলাররাও।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর টাইম আউট অনুষ্ঠানে কথা বলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনারের কাঠগড়ায়  টপঅর্ডারের ব্যর্থতা। তিনি বলেন, ‘টপ অর্ডার পুরো টুর্নামেন্টজুড়েই ধুঁকছে। খেয়াল করলে দেখবেন ৭ থেকে ১৫ ওভারের সময় বেশি ধুঁকছে আমাদের ব্যাটিং। সেই প্রথম ম্যাচ থেকে শুরু করে আজকের অস্ট্রেলিয়া পর্যন্ত, আমরা সাদামাটা শুরু করেছি। খুব ভালো শুরুর কথা বলব না। এরপর ৭ থেকে ১৫ ওভারে হারিয়ে ফেলেছি প্লটটা।’

সুপার এইটের প্রথম ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে ভারত আর আফগানিস্তানকে হারাতে পারলে এখনও সুযোগ আছে সেমিফাইনালে খেলার। সে জন্য কিছু দাওয়াই বাতলে দিলেন তামিম, ‘আমরা যদি এই বিশ্বকাপে ভালো করে আরও এগিয়ে যেতে চাই তাহলে আমি মনে করি বাংলাদেশ পরের ম্যাচে কীভাবে অ্যাপ্রোচ করবে সেটা নিয়ে ভাবা উচিত এখন থেকে।’

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রান স্বল্পতার কথা বলেছেন শান্ত। তামিম ইকবালও একই কথা বললেন, ‘এই ম্যাচ জিততে হলে বাংলাদেশের করতে হতো ১৮০ রান, এজন্য যে ধরনের ব্যাটিংয়ের দরকার সেটা করেছে শুধু তাওহিদ হৃদয়। আপনি যদি নিরাপদ ক্রিকেট খেলেন তাহলে বেশিদূর যেতে পারবেন না। অস্ট্রেলিয়া, ভারতের মত দলকে হারাতে ঝুঁকি নিতে হবে আপনাকে। যেটা নিয়েছিল হৃদয়।’

একই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার টম মুডিও বললেন, ‘বাংলাদেশ যে ব্র্যান্ডের ক্রিকেটটা খেলছে সেটা টিকে থাকার জন্য, জেতার জন্য নয়।’

এদিকে, শুরুতে ধীরস্থির ব্যাটিংয়ের ব্যাখ্যা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দিয়েছেন শান্ত, ‘শুরুর দিকে একটু দেখে খেলারই পরিকল্পনা ছিল। আগের ম্যাচগুলোতেও ওরকম ভালো শুরু পাচ্ছিলাম না। ৬ ওভার কীভাবে উইকেট হাতে রেখে শেষ করতে পারি এই পরিকল্পনা ছিল। আমাদের পরিকল্পনা অনুযায়ী শেষ করতে পেরেছি। আরেকটু ভালো হতে পারত, তবে আমরা খুশি ছিলাম। আমি যখন আউট হয়েছি, আউট না হয়ে যদি ১৭-১৮ ওভার পর্যন্ত নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো ১৬০-১৭০ এর কাছাকাছি যেতে পারত।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!