1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশের স্বাস্থ্যখাত ধ্বংস হলে পার্শ্ববর্তী দেশ ভারতের লাভ হয়: ডা. ফরহাদ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

বাংলাদেশের স্বাস্থ্যখাত ধ্বংস হলে পার্শ্ববর্তী দেশ ভারতের লাভ হয়: ডা. ফরহাদ

প্রতিনিধি

বাংলাদেশের স্বাস্থ্যখাত ধ্বংস হলে পার্শ্ববর্তী দেশ ভারতের লাভ হয় বলে মন্তব্য করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। তিনি বলেন, দেশের ভঙ্গুর স্বাস্থ্যখাতের জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে ১০ বিলিয়ন ডলার আয় করে ভারত। পার্শ্ববর্তী দেশকে প্রতিবছর ১০ বিলিয়ন ডলার আয় দেওয়ার লক্ষ্যে একটি মাস্টার প্ল্যান করে বিগত ফ্যাসিস্ট সরকার দেশের স্বাস্থ্যখাতকে দুর্নীতি করে ধ্বংস করে দিয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর মেডিকেল কলেজের শহীদ রফিকুল ইসলাম মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুর বিভাগীয় সাংগঠনিক সমাবেশের পূর্বে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন।

ফরহাদ হালিম ডোনার বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দুর্নীতি করেও যদি স্বাস্থ্যখাতের উন্নতি করতো তাহলেও ভালো হতো। কিন্তু সেটাও করা হয়নি। বিএনপি সরকার ২০০৬ সালে স্বাস্থ্যখাতে যা করেছে গেছে তার থেকে উন্নতি তো হয়নি, বরং গত ১৬ বছরে সবকিছুর মতো স্বাস্থ্যখাতকেও ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার।

স্বাস্থ্যখাত ধ্বংসের উদাহরণ হিসেবে তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে জাতীয় ক্যান্সার হাসপাতালে ক্যান্সার চিকিৎসার জন্য চারটি লিনিয়ার মেশিন কেনা হয়েছিল। সম্প্রতি হাসপাতালে গিয়ে দেখা যায়, চারটি মেশিনই নষ্ট হয়ে পড়ে আছে। তার মানে জাতীয় ক্যান্সার হাসপাতালেও ক্যান্সারের চিকিৎসা হচ্ছে না। রংপুর মেডিকেল হাসপাতালের ক্যান্সার মেশিন নষ্ট। সারা দেশের ক্যান্সার মেশিন নষ্ট।

ড্যাবের প্রধান উপদেষ্টা বলেন, বিএনপি ও সমমনা দল ক্ষমতায় এলে আগামী ১০ বছরের জন্য স্বাস্থ্যখাতের উন্নয়ন নিয়ে পরিকল্পনা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ৩১ দফার মধ্যেও স্বাস্থ্যখাতের কথা বলা হয়েছে।

এ সময় ড্যাব’র কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন। পরে রংপুর মেডিকেল কলেজের হলরুমে ড্যাব রংপুর বিভাগীয় সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ড্যাব রংপুর বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. মো. আবুল কেনানের সভাপতিত্বে বক্তব্য দেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন, ড্যাব রংপুর মহানগর শাখার আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, সদস্যসচিব ডা. শরিফুল ইসলাম ননতু, ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মাহমুদুল হক সরকার, সাধারণ সম্পাদক শরিফুল হক মন্ডল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!