1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশের স্বাধীনতা ভারতের কাছে বিক্রি করা হয়েছে : মামুনুল হক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বাংলাদেশের স্বাধীনতা ভারতের কাছে বিক্রি করা হয়েছে : মামুনুল হক

প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। বর্তমান সংবিধান ভারতের সক্রিপশন মেনে তৈরি এবং ইন্দিরা গান্ধীর পরামর্শে ভারতের সংবিধানের মূলনীতি এতে সংযোজন করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদর ঈদগাহ ময়দানে খেলাফত মজলিশের কর্মী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক তিনি বলেন, হাজার হাজার মানুষের রক্তে অর্জিত স্বাধীনতা ভারত মাতার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশকে ভারতের করদ রাজ্য হিসেবে ধরে রাখা হয়েছিল এবং সেই কারণেই ২০২৪ সালের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে ওঠে। তার ভাষায়, ২৪-এর গণঅভ্যুত্থান প্রমাণ করেছে- এই দেশে ভারতের আধিপত্য যেমন চলবে না, তেমনি ৭২-এর সংবিধানও আর চলবে না।

আগামী জাতীয় নির্বাচনের গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, হ্যাঁ বিজয়ী হলে জুলাই সনদ বাস্তবায়িত হবে এবং দেশ গড়ে উঠবে ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪-এর চেতনার ভিত্তিতে। তার দাবি, এতে ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এবং দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদী শাসন ফিরে আসার সুযোগ থাকবে না। দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন না হওয়া নিয়ে তিনি বলেন, বিগত সরকারগুলোতে শিল্পপতি, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের ভাগ্য বদলালেও রিকশাচালক, নৌকার মাঝি, কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের জীবনে কোনো পরিবর্তন আসেনি।

এ সময় কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে খেলাফত মজলিশের প্রার্থী হিসেবে হেদায়েতুল্লাহ হাদীকে পরিচয় করিয়ে দিয়ে রিকশা প্রতীকে ভোট চেয়ে তিনি সমাবেশে তার সমর্থন চান।

খেলাফত মজলিশ হোসেনপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, জেলা সভাপতি মাওলানা আব্দুল করিম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মোহাম্মদ আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!