1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশের সাংবাদিকদের যে কারণে অ্যাক্রেডিটেশন দেয়নি আইসিসি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

বাংলাদেশের সাংবাদিকদের যে কারণে অ্যাক্রেডিটেশন দেয়নি আইসিসি

প্রতিনিধি

বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায়নি বাংলাদেশ। চেয়েছিল শ্রীলঙ্কায় খেলতে। আইসিসি তাদের চাওয়া আমলে না নিয়ে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাতে আইসিসি ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কে যে ফাটল ধরেছে, তা আরও বেড়েছে বিশ্ব ক্রিকেট সংস্থার আরেকটি পদক্ষেপে। বিশ্বকাপ কাভার করতে বাংলাদেশের কোনো সাংবাদিককে অ্যাক্রেডিটেশন দেয়নি তারা।

বাংলাদেশি সাংবাদিকদের বিশ্বকাপ কাভারে নিষেধাজ্ঞায় আইসিসির এমন সিদ্ধান্ত দেশের গণমাধ্যমজগতে তোলপাড়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি-র সঙ্গে আলাপকালে আইসিসির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, বাংলাদেশের সরকারের মন্তব্যের জের ধরে এমন অবস্থান নিয়েছে তারা। বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত সফরে ‘অনিরাপদবোধ’ করার কথা বলেছে বাংলাদেশ সরকার

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এই গণমাধ্যমকে বলেছেন, ‘সরকার বারবার বলছে, ভারত ভ্রমণের জন্য অনিরাপদ, তাই তাদেরকে ভিসা কিংবা অ্যাক্রেডিটেশন দেওয়া হয়নি।’

অ্যাক্রেডিটেশন বাতিল করা প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘গণমাধ্যমকর্মীদের জন্য এটা গুরুত্বপূর্ণ নয় যে (তার দেশ) অংশ্রগ্রহণ করতেই হবে। (২০১৩) চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ অংশ নেয়নি তারপরও আমাদের সাংবাদিকরা সেখানে গিয়েছিলেন কাভার করতে। এছাড়া ফিফা বিশ্বকাপে আমাদের দল কখনো অংশ নেয়নি কিন্তু সাংবাদিকরা নিয়মিত যান কাভার করতে। পূর্ণ সদস্য দেশ হিসেবে এটা (কাভার) করতে পারলে ভালো হতো। কিন্তু এটা তাদের সিদ্ধান্ত, আমাদের আসলেই কিছু করার নেই। তবে আমরা মনে করি আমাদের গণমাধ্যমকর্মীদের সেই সুযোগটা দেওয়া উচিত ছিল। আমরা তৃতীয় সর্বোচ্চ ভিউয়ার, আমরা না খেললেও বিশ্বকাপ তো হচ্ছে। সেক্ষেত্রে আমাদের গণমাধ্যমকর্মীরা সেটা আমাদের দর্শকদের কাছে উপস্থাপন করতে পারতেন।’

বিশ্বকাপ না খেলা আর অ্যাক্রেডিটেশন এক বিষয় নয় বলেও মনে করেন আমজাদ, ‘আমরা বিশ্বকাপে শর্ত দিয়েছি যে নিরাপত্তা ইস্যুতে আমরা একটা নির্দিষ্ট ভেন্যুতে (দেশ) খেলতে পারব না, এমন নয় যে পুরো বিশ্বকাপেই খেলব না। আমাদের বিকল্প অনুরোধ ছিল, এটা পূর্ণ করা হয়নি। এরপর সেখান থেকে আমরা সরে এসেছি। এর সঙ্গে অন্য কিছু মেলানো ঠিক হবে না।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!