1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
“বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে আগ্রহী বিশ্ব: হুমায়ুন কবির” - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

“বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে আগ্রহী বিশ্ব: হুমায়ুন কবির”

প্রতিনিধি

 বাংলাদেশের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে আন্তর্জাতিক মহল আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির

সোমবার সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়ন-এর প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

হুমায়ুন কবির বলেন, ভবিষ্যতে কীভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যায় এবং দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করা যায়— এসব বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি আগ্রহ বেড়েছে এবং অনেক দেশ নতুন করে সম্পর্ক গড়তে চায়। উন্নয়ন সহযোগী হিসেবে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি জানান, বৈঠকে বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বর্তমান সরকারকে স্বাগত জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!