1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশের রোজাদারদের ইফতারের জন্য ২০ টন খেজুর উপহার দিয়েছে সৌদি আরব - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বাংলাদেশের রোজাদারদের ইফতারের জন্য ২০ টন খেজুর উপহার দিয়েছে সৌদি আরব

অনলাইন ডেস্ক :

বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাসের পক্ষ থেকে খাদেমে হারামাইন শরিফাইনের ইফতার আয়োজন কর্মসূচির অধীনে এই খেজুর উপহার দেওয়া হয়। বৃহস্পতিবার (১৪ মার্চ) সৌদি সংবাদ মাধ্যম এসপিআইয়ের খবরে বলা হয়েছে, রমজানে বিশেষভাবে বিতরণ করা এই খেজুরের মাধ্যমে ২০ হাজার পরিবার উপকৃত হবে।

বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান এবং দূতাবাসের ধর্ম বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত কনসাল মোবারক আল-আনজারি বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী মুহাম্মদ ফরিদুল হক খানের কাছে খেজুর হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিত্ব, আলেম, বিশ্ববিদ্যালয় ও দাতব্য সংস্থার কর্মকর্তারা।

এদিকে আরব নিউজের খবরে আরও ৯৩টি দেশে সৌদি আরবের পক্ষ থেকে খেজুর পাঠানোর তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়ায় রমজান উপলক্ষে ২০ টন খেজুর এবং পবিত্র কোরআন শরিফ পাঠিয়েছে সৌদি আরব। এতে প্রায় ৪০ হাজার মানুষের ইফতারের ব্যবস্থা হবে বলে আশা করা হচ্ছে।

রমজান উপলক্ষে দক্ষিণ আফ্রিকাকে দেওয়া হয়েছে ছয় টন খেজুর; জাম্বিয়া এবং মোজাম্বিক পেয়েছে পাঁচ টন করে; মরিশাস, জিম্বাবুয়ে, মালাউই, অ্যাঙ্গোলা, বতসোয়ানা এবং নামিবিয়া তিন টন করে এবং এসওয়াতিনি পেয়েছে দুই টন খেজুর। দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত সৌদি দূতাবাসের কর্মকর্তা মুহাম্মদ আশুর জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে অন্তত ৯০ হাজার মুসলিম উপকৃত হবেন।

এছাড়াও বলকান রাষ্ট্র বসনিয়া ও হার্জেগোভিনায় ৩০ হাজারেরও বেশি মানুষের মধ্যে ১০ টন খেজুর বিতরণ করা হচ্ছে। এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সৌদি রাষ্ট্রদূত ওসামা আল-আহমাদি, বসনিয়ান গ্র্যান্ড মুফতি হুসেইন কাভাজোভিচ এবং অন্যান্য কর্মকর্তারা। এসময় বিশ্বজুড়ে ইসলামের সেবায় কাজ করার জন্য সৌদি আরবের প্রতিশ্রুতি তুলে ধরেন রাষ্ট্রদূত আল-আহমাদি।

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালেও শত শত পরিবার, ইসলামিক কেন্দ্র, এতিমখানা এবং মসজিদে ১৫ টন খেজুর বিতরণের তত্ত্বাবধান করছে সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!