1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়ে বড় দলগুলোকে হুঁশিয়ারি স্কটল্যান্ডের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়ে বড় দলগুলোকে হুঁশিয়ারি স্কটল্যান্ডের

প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পুরোদমে প্রস্তুত ছিল বাংলাদেশ। স্কোয়াড ঘোষণা থেকে শুরু করে প্রস্তুতিমূলক ক্যাম্পের সূচিও ঠিকঠাক ছিল। কিন্তু নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতের বাইরে খেলতে চাওয়াই কাল হলো লিটন দাসদের। তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া দাবি মানেনি আইসিসি। বিপরীতে, বিশ্বকাপের ভাবনাও ছিল না স্কটল্যান্ডের। ত্রিদেশীয় সিরিজ খেলার লক্ষ্যে তারা প্রস্তুতি নিচ্ছিল। উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশের জায়গায় মেগা ইভেন্টটিতে অংশ নিচ্ছে স্কটিশরা।

গ্রুপ ‘সি’তে বাংলাদেশ খেলার কথা ছিল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির সঙ্গে। কেবল বাংলাদেশের জায়গায় স্থানান্তরিত হয়েছে স্কটল্যান্ড। যদিও এর আগে তারা বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ক্যারিবীয়দের বিপক্ষে আজ (শনিবার) আসরের প্রথম ম্যাচ খেলবে স্কটল্যান্ড। এই ম্যাচে নামার আগে বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়ে যেকোনো দলকে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্পিনার মার্ক ওয়াট।

স্কটিশ এই অভিজ্ঞ তারকা বলেন, ‘প্রথমত বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আমরা খুবই সমব্যথী। কিন্তু আমরা গভীরভাবে বিশ্বাস করি আমাদের এখানে (আগে থেকেই) থাকা উচিত ছিল।’ এরপরই যেকোনো দলকে হারানোর সামর্থ্য আছে উল্লেখ করে ওয়াটের দাবি– ‘আমাদের বিশ্বাস আছে যে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকেও হারাতে পারি। ফলে এই টুর্নামেন্টের আমন্ত্রণ পাওয়া নিয়ে আর কোনো দ্বিতীয় অনুমানের সুযোগ নেই। আমরা পুরোপুরি প্রস্তুত।’

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের প্রতি তীব্র আক্রোশ ছিল ভারতীয় কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর। তাদের চাপের মুখে বিসিসিআই আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে ফিজকে সরিয়ে দেওয়ার নির্দেশনা দেয়। সেটাই বাস্তবায়ন করে দলটি। ওই ঘটনায় বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটার, কোচিং স্টাফ, দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দেয়। তাই বিসিবির দাবি ছিল নিজেদের ম্যাচগুলো যেন সরিয়ে নেওয়া হয় আরেক আয়োজক শ্রীলঙ্কায়। দফায় দফায় আলোচনার পর বাংলাদেশকে ছাড়াই টুর্নামেন্ট চালিয়ে নেওয়ার পথ হাঁটে আইসিসি।

বাংলাদেশের পরিবর্তে সুযোগ পাওয়া স্কটল্যান্ড এ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসর খেলবে। ২০২১ সালে নিজেদের সেরা পারফরম্যান্স দেখিয়ে সুপার টুয়েলভে জায়গা পেয়েছিল তারা। ২০২২ আসরে উইন্ডিজদের হারিয়ে চমকে দিয়েছিল স্কটিশরা। ইডেন গার্ডেনেও তেমন কিছুরই ইঙ্গিত দিলেন মার্ক ওয়াট, ‘আমরা নিশ্চিতভাবে জয়ের লক্ষ্যে নামব। আমরা খুব সম্প্রতি তাদের দু’বার হারিয়েছি, আবারও তেমন কিছু না হওয়ার কারণ দেখি না। আমরা খুবই আত্মবিশ্বাসী।’

বয়কট ইস্যু সমাধানে জয় শাহকে পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগের পরামর্শ
২৯ বছর বয়সী এই স্কটিশ বাঁ-হাতি স্পিনার ৭৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। আরেকবার বিশ্বমঞ্চে খেলার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘সত্যিকার অর্থে এককথায় বলতে হলে বলব আমি খুবই রোমাঞ্চিত। তারা (সতীর্থদের দিকে নির্দেশ করে) এরচেয়ে বেশি কীভাবে উত্তেজনা বোধ করতে পারে? ১০ দিন আগেও তারা ভাবনা ছাড়াই নিজের বাড়িতে অবস্থান করছিল, আর এখন ভারতে বিশ্বকাপ খেলতে এসেছে। আমরা এখানে দারুণ একটি সপ্তাহ কাটাচ্ছি এবং কখনও কখনও খেলা থেকে ছুটি পাওয়াও ভালো বিষয়।’

Mark Watt and Richie Berrington are thrilled that their plan to dismiss the opposition captain came off, Scotland vs UAE, World Cup Qualifier, Bulawayo, June 23, 2023

ক্যারিবীয়দের মুখোমুখি হওয়ার আগে স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন সংবাদ সম্মেলনে বলেন, ‘কখনও কখনও আপনারা অনেক বেশি বেশি ভাবেন যে, আমরা ইংল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতেছি। অবশ্যই এটি অন্যরকম আবহ। আমাদের দ্রুতই এর সঙ্গে মানিয়ে নিতে হবে। আমাদের প্রস্তুতিও সম্ভবত অন্যান্য দলের চেয়ে আলাদা। কিন্তু আমাদের সামনে দারুণ সুযোগ অপেক্ষা করছে বলে মনে করি।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!