1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশের পুরুষদের জয়, নারীদের পরাজয় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

বাংলাদেশের পুরুষদের জয়, নারীদের পরাজয়

প্রতিনিধি

সিঙ্গাপুরে চলমান জুনিয়র এএইচএফ কাপে বাংলাদেশ নারী ও পুরুষ উভয় বিভাগে অংশগ্রহণ করছে। আজ (বুধবার) বাংলাদেশের দুই দলেরই খেলা ছিল। পুরুষ দল জিতলেও নারী দল হেরে গেছে। 

বাংলাদেশ পুরুষ হকি দল ৪-২ গোলে থাইল্যান্ডকে পরাজিত করেছে৷ থাইল্যান্ড ১১ মিনিটে লিড নেয়। বাংলাদেশ সমতা আনে চার মিনিট পরেই। ২৬, ৪০, ৪৮ মিনিটে বাংলাদেশ একটি করে গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৪-১। ৫৬ মিনিটে থাইল্যান্ড এক গোল পরিশোধ করলে বাংলাদেশ ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। আব্দুল্লাহ, শরীফ, ইসলাম ও ইমন একটি করে গোল করেন।

বাংলাদেশ এ গ্রুপে টানা তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে সবার শীর্ষে। দুই গ্রুপের দুই শীর্ষ দল সেমিফাইনালে খেলবে। বাংলাদেশের সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত। এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও লাল-সবুজ দেশ।

পুরুষ দলের জয়ের দিন হেরেছে নারী দল ৷ শক্তিশালী চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশ নারী দল ০-৩ গোলে হেরেছে। হোয়াংহো হ্যাটট্রিক করেন। চাইনিজ তাইপের গোল পেতে ২৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ৩৫ ও ৪৫ মিনিটে হোয়াং আরো দুই গোল করেন। ২০১৯ সালেই বাংলাদেশ এই টুর্নামেন্টে তাইপের বিপক্ষে ৪-২ গোলে হেরেছিল।

আজকের হারে বাংলাদেশ নারী দল শীর্ষ স্থান হারিয়েছে। চাইনিজ তাইপের সমান ৯ পয়েন্ট থাকলেও বাংলাদেশের খেলা একটি বেশি। সাত দলের মধ্যে শীর্ষ চার দল মহিলা জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ শীর্ষ চারের অন্যতম দাবিদার এখন পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!