1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশি বোলারদের প্রশংসায় সৌরভ গাঙ্গুলি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বাংলাদেশি বোলারদের প্রশংসায় সৌরভ গাঙ্গুলি

প্রতিনিধি

চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ভারতকে ভরাডুবি থেকে বাঁচিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। দিনের শুরুতে বাংলাদেশের পেসারদের দাপটে ভারতের টপ ও মিডল অর্ডার দাঁড়াতেই পারেনি। তবে লোয়ার মিডল অর্ডারে অশ্বিন-জাদেজার দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়িয়েছে তারা। তাই প্রথম দিনের খেলা শেষে এই জুটির প্রশংসা করেছেন । একই সঙ্গে বাংলাদেশি বোলারদেরও প্রশংসা করেছেন তিনি।

চা বিরতির আগেই ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। তবে দিনের শেষ সেশনে ৩২ ওভারের খেলা হয়েছে। এ সময়ে স্কোরবোর্ডে জমা হয়েছে ১৬৩ রান। উইকেটের পতন হয়নি একটিও। ৩৩৯ রানে দিন শেষ করেছে ভারত।

১১২ বলে ১০২ রানে অপরাজিত আছেন অশ্বিন আর জাদেজা টিকে আছেন ১১৭ বলে ৮৬ রানে। সফরকারী দলের বোলারদের মধ্যে ১৮ ওভার বল করে ৫৮ রান খরচায় চার উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। এ ছাড়া একটি করে উইকেট দখলে নিয়েছেন নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ।

প্রথম দিনের খেলা শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে সৌরভ লিখেন, ‘অশ্বিন ও জাদেজা দুর্দান্ত ইনিংস খেলেছে। শুধু বড় রান করার জন্য নয়, ওদের খেলার ধরন খুবই ভালো ছিলো।’

পাশাপাশি বাংলাদেশের পেসারদের প্রশংসাও করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। তিনি লিখেন, ‘বাংলাদেশের এই পেস আক্রমণ খুব ভালো। পাকিস্তানের মাটিতে ওরা যে পাকিস্তানকে হারিয়েছে, এতে অবাক হওয়ার মতো কিছু নেই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!