ইপেপার / প্রিন্ট
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে লেবাননে বাংলাদেশি এক নারীর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছে ঢাকায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাস।
শনিবার এক বিবৃতিতে দূতাবাস জানায়, ইসরায়েলি হামলায় নিহত দীপালি বেগম-এর পরিবার ও স্বজনদের প্রতি তারা আন্তরিক সমবেদনা জানাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলায় নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। এ ঘটনায় ফিলিস্তিন রাষ্ট্র বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে।
একই সঙ্গে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং এ ধরনের ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, লেবানন-এ ইসরায়েলি হামলায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে একটি হাসপাতালে মারা যান ফরিদপুরের বাসিন্দা দীপালি বেগম।