1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

‘বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস’

প্রতিনিধি

ধারাভাষ্য কেন্দ্র থেকে বাংলাদেশের যুবাদের বিশ্বকাপ জয়ের মুহূর্তটা রাঙিয়েছিলেন তিনিই। ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ইয়ান বিশপের কণ্ঠটা ক্রিকেটপ্রেমীদের কাছে নতুন করে চিনিয়ে দেবার কিছু নেই। বাংলাদেশ ক্রিকেটের অকৃত্রিম বন্ধু বললেও খুব একটা বাড়িয়ে বলা হয়না। সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জুনিয়র টাইগারদের প্রশংসায় ভাসিয়েছিলেন। লিটন দাস-সাকিব আল হাসান আর তামিম ইকবালের ভক্তও বলা চলে তাকে। 

কিন্তু ক্রিকইনফোর সঙ্গে আলাপ করতে গিয়ে ইয়ান বিশপ এবার বাংলাদেশকেই যেন কিছুটা খোঁচা দিলেন। বিশ্বকাপে ছোট দেশগুলোর কাছে হারের ঝুঁকিতে কারা বেশি? এমন প্রশ্নের বিপরীতে সাবেক এই পেস বোলারের মুখে এলো বাংলাদেশের নামটাই। তার মতে, এবারের বিশ্বকাপে বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস। আরেক সহযোগী প্রতিপক্ষ নেপাল কেমন করছে- সেদিকেও আলাদা নজর রাখবেন তিনি।

ইয়ান বিশপকে বড় দলের বিপক্ষে ছোট দলের জয়ের সম্ভাবনা আছে এমন একটি ম্যাচের কথা জিজ্ঞেস করা হয়েছিল। জবাবে তিনি বলেন, ‘আমরা গত কয়েকটি বিশ্বকাপে নতুন দলগুলো বড় দলকে হারাতে দেখেছি। আপনি সম্ভাবনার কথা যদি বলেন, তাহলে আমি বলব বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস।’

তার এমন কথাকে বাড়াবাড়ি বলার জো নেই। ২০২২ বিশ্বকাপেই নেদারল্যান্ডসকে হারাতে ঘাম ঝরেছিল টাইগারদের। শেষদিকে দারুণ বোলিংয়ের সুবাদে জয় এসেছিল মোটে ৯ রানে। আর ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে তো হেরেই বসে ডাচদের কাছে। এই ম্যাচ ছাড়াও বাংলাদেশের গ্রুপসঙ্গী নেপালের দিকেও নজর থাকবে বিশপের, ‘নেপালের খেলা দেখতে মুখিয়ে আছি। যেভাবে দেশটির সমর্থকেরা দলটাকে সমর্থন করে, সেটা দারুণ ব্যাপার। দলটার বেশ প্রতিভাও আছে। হয়তো এই টুর্নামেন্টে নয়, কিন্তু কয়েক বছরের মধ্যে দলটা ভালো জায়গায় আসবে।’

বিশপ নিজে পেসার ছিলেন। সেরা বোলিং লাইনআপের প্রশ্নে তাই চার পেসারে গড়া পাকিস্তানকেই বেছে নিলেন অবলীলায়, ‘পাকিস্তানের সবাই যদি ফিট থাকে, তাহলে তাদের বোলিংয়ের ভারসাম্য বেশ ভালো। নাসিম শাহ, শাহিন আফ্রিদির সঙ্গে দলে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম আছে। তাদের যে প্রতিভা, সেদিক থেকে আমি পাকিস্তানের বোলিং আক্রমণকে সেরা বলব।’

ফেবারিটের প্রশ্নে অবশ্য নিজেদের ওয়েস্ট ইন্ডিজকেই বেছে নিয়েছেন তিনি। সেটাও লম্বা ব্যাটিং লাইনআপের কারণে, ‘টুর্নামেন্টের দুটি ফেবারিট দলের কথা বলতে গেলে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কথা বলতে হবে। আশা করছি ওরা ব্যাটিং দিয়ে আমাদের শিরোপা এনে দেবে। আরেকটি দল হলো ভারত।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!