1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোর পর যা বললেন রোহিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোর পর যা বললেন রোহিত

প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৬০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। বিশ্বকাপের মূলপর্বের আগে সতীর্থদের পারফরম্যান্সে খুশি অধিনায়ক রোহিত শর্মা। তার আশা, দলের সবাই নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারলে বিশ্বকাপে প্রত্যাশিত ফল করা সম্ভব।

প্রায় দুই মাস ধরে চলা আইপিএলের ধকল কাটিয়ে উঠতে বিশ্বকাপের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। গতকাল (শনিবার) প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮২ রানে থামে ভারতের ইনিংস। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ৯ উইকেটে ১২২ রানের বেশি করতে পারেনি নাজমুল হোসেন শান্তরা।

৬০ রানের সহজ জয়ের পর রোহিত বলেন, ‘সব কিছু যেভাবে হয়েছে, তাতে আমি খুশি। আমরা যেগুলো করতে চেয়েছিলাম, সেগুলো করতে পেরেছি। এখানকার আবহাওয়া, পিচ সব কিছুর সঙ্গে প্রতিযোগিতা শুরু আগে অভ্যস্ত হয়ে ওঠাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এখানে স্টেডিয়াম, মাঠ সব কিছুই নতুন। ড্রপ ইন পিচে খেলা হচ্ছে। সে জন্যই সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া দরকার ছিল। আমার মনে হয় প্রস্তুতি ম্যাচে সব কিছুই আমরা ভালোভাবে সামলাতে পেরেছি।’

রোহিত জানিয়েছেন, এরপর ৫ জুন আয়ারল্যান্ডের বিশ্বকাপের ম্যাচ খেলতে হবে। তাই তিনি চেয়েছিলেন, বাংলাদেশের বিপক্ষে যত বেশি সংখ্যক ক্রিকেটারকে খেলার সুযোগ দিতে।

ভারতীয় অধিনায়ক বলছেন, ‘আমরা বেশি সংখ্যক ছেলেকে খেলার সুযোগ দিতে চেয়েছিলাম। বিশ্বকাপে আমাদের ব্যাটিং লাইন-আপ কেমন হবে, তা এখনও ঠিক করিনি। তাই চেয়েছিলাম ছেলেরা ২২ গজে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ পাক। এই মাঠেই আমাদের খেলতে হবে। তাই এখানকার সব কিছুর সঙ্গে সকলের মানিয়ে নেওয়া দরকার।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!