1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাঁশখালীতে হত্যা মামলার পলাতক আসামি মোক্তার গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

বাঁশখালীতে হত্যা মামলার পলাতক আসামি মোক্তার গ্রেপ্তার

প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রিপু আক্তার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. মোক্তার হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
রোববার (২৩ নভেম্বর) উপজেলার উত্তর জলদি কাজী মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোক্তার হোসেন উত্তর জলদীর মৃত আজম উল্লাহ ছেলে।
র‌্যাব জানায়, ভুক্তভোগী রিপু আক্তার (৩১) বাঁশখালী পৌরসভার লস্করপাড়া এলাকার নুর মোহাম্মদ মিয়ার স্ত্রী। ভুক্তভোগীর বাবার বাড়ির সঙ্গে আসামিদের দীর্ঘদিনের জমি-সম্পত্তির বিরোধ চলে আসছিল। ঘটনার দুই দিন আগে রিপু আক্তার স্বাভাবিকভাবে বাবার বাড়িতে বেড়াতে যান। গত ২৩ অক্টোবর সকালে নিজের বাবার উঠানে হাঁটার সময় আসামিরা অকথ্য গালিগালাজ শুরু করলে রিপু প্রতিবাদ করেন। এসময় পূর্বপরিকল্পিতভাবে লাঠি, লোহার রড ও ইট দিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে আসামিরা। পরে স্থানীয়দের চিৎকারে তারা পালিয়ে যায়। এরপর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিপুকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ঘটনার পর রিপুর স্বামী নুর মোহাম্মদ বাঁশখালী থানায় মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন মোক্তার হোসেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!