1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাঁশখালীতে সিএনজি উল্টে ফিশিং শ্রমিকের মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বাঁশখালীতে সিএনজি উল্টে ফিশিং শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অটোরিকশা উল্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে পুকুরিয়া চাঁদপুর পুরাতন ঘাট এলাকায় পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কে

নিহত ব্যক্তি হলেন আলী হোসেন, বাঁশখালীর সেখেরখীল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলিবলি পাড়ার বাসিন্দা। তিনি আমির হামজার ছেলে এবং পেশায় একজন ফিশিং বোট শ্রমিক ছিলেন।

বাঁশখালী রামদাস পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই শরীফ হাসান জানান, চট্টগ্রাম শহর থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আলী হোসেন গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!