1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বহুমুখী পাটপণ্য মেলা শুরু ২৬ নভেম্বর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বহুমুখী পাটপণ্য মেলা শুরু ২৬ নভেম্বর

প্রতিনিধি

জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) উদ্যোগে আগামী ২৬-৩০ নভেম্বর রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরী পাড়ায় জেডিপিসি মাঠে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা অনুষ্ঠিত হবে। মেলার সঙ্গে থাকছে পাটকেন্দ্রিক ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতার আয়োজন।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের জেডিপিসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এ সময় জেডিপিসির নির্বাহী পরিচালক জিনাত আরা, এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের সভাপতি এম সাফাক হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেডিপিসির নির্বাহী পরিচালক জিনাত আরা বলেন, পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে এবং এর ব্যবহারে মানুষকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। সরকার পলিথিনের বিকল্প পাট ও অন্যান্য পণ্য চালুর জন্য উদ্যোগ নিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় এই মেলার আয়োজন করা হবে।

বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন পাঁচ দিনব্যপী এ মেলার উদ্বোধন করবেন রচনা ও ফটোগ্রাফি প্রতিযোগিতার প্রসঙ্গে এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের সভাপতি এম সাফাক হোসেন বলেন, পাট বিষয়ে রচনা (এক থেকে তিন হাজার শব্দের মধ্যে) লিখতে গিয়ে প্রতিযোগীরা পাটের বিষয়ে আরও জানবে এবং পাট সম্পর্কে জানতে আগ্রহী হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে মন্ত্রণালয় ও জেডিপিসি এবং এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের পেজের মাধ্যমে নিবন্ধন করা যাবে। পাটের উৎপাদন ও পুরো সাপ্লাই চেইন ফটোগ্রাফির মাধ্যমে প্রদর্শনীতে ফুটিয়ে তোলা হবে।

বহুমুখী পাটপণ্যের প্রচার ও ব্যবহারে আকৃষ্ট করার লক্ষ্যে এই বহুমুখী পাটপণ্যের একক মেলা আয়োজন করা হয়েছে। ১ নভেম্বর থেকে সমগ্র বাংলাদেশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তাই পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারের জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের উদ্যোগে সোনালী আঁশ পাট দিয়ে স্থির চিত্র প্রদর্শনী, ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতা আয়োজন হচ্ছে। মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা মেলায় বিভিন্ন ধরনের পাটপণ্যের প্রায় ৩০টি স্টল থাকবে।

মলায় বিভিন্ন প্রকার ব্যাগ, অফিস আইটেমস, নার্সারি আইটেম, হোম টেক্সটাইল, পরিধেয় বস্ত্র, বিভিন্ন ধরনের জুতা ও শো-পিসসহ ব্যবহারযোগ্য বহুবিধ পাটপণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!