1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বল ভেবে ককটেল নিয়ে খেলছিল শিশুরা বিস্ফোরণে আহত ২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বল ভেবে ককটেল নিয়ে খেলছিল শিশুরা বিস্ফোরণে আহত ২

প্রতিনিধি

রাজশাহীতে ময়লার স্তূপে পড়ে থাকা ককটেল বল ভেবে কুড়িয়ে নিয়ে খেলার সময় বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। সোমবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে নগরীর টিকাপড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হচ্ছে- টিকাপাড়া এলাকার বাসিন্দা আলমগীরের ছেলে মো. আব্দুল্লাহ (৭) ও শাহীনের ছেলে সাবা (৮)। খবর পেয়ে সেখানে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। এ সময় সেখান থেকে ৮-১০টি তাজা ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর টিকাপাড়া এলাকায় পড়ে পাওয়া ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে দুই শিশু আহত হয়। তাদের উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। দুই শিশু বাসার সামনে খেলাধুলা করছিল। এ সময় বল ভেবে ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরিত হয়ে তারা দুজন আহত হয়।

স্থানীয়রা বলছেন, ককটেলগুলো কে বা কারা ফেলে রেখে গেছে। পরে শিশুরা বল ভেবে খেলার একপর্যায়ে এই দুর্ঘটনার শিকার হয়।এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। দুই শিশু আহত হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!