1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বর্তমান সরকার জনসাধারনের সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে : বীর বাহাদুর উশৈসিং - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বর্তমান সরকার জনসাধারনের সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে : বীর বাহাদুর উশৈসিং

প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বর্তমান সরকার জনসাধারনের সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষদেরকে সহায়তা করে যাচ্ছেন। যে কোন দুর্যোগ মোকাবিলায় অতীতে দেশের মানুষের পাশে তাঁর মতো কেউ পাশে দাঁড়ায়নি। 
তিনি আজ বান্দরবান সদরে অরুণ সারকী টাউন হলে অনুষ্ঠিত বিভিন্ন রোগে আক্রান্ত গরিব-মেধাবী শিক্ষার্থী, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও গরিব অসহায় রোগীদের এককালীন অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত  জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর।
মন্ত্রী বলেন, বিদেশিরা বলেছিল করোনার কারণে পৃথিবীতে লাখ লাখ মানুষ মারা যাবে। কিন্তু বৈশ্বিক মহামারিতে প্রধানমন্ত্রীর যুগোপযোগী সঠিক সিদ্ধান্তে সঠিক সময়ে ভ্যাকসিন আনা এবং সুচিকিৎসার ব্যবস্থা করার কারনে দেশের মানুষের  প্রাণহানির ব্যাপক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
পরে মন্ত্রী জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৪০ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার অনুদানের চেক দেন। এ ছাড়াও জেলায় আগুনে ক্ষতিগ্রস্ত ১৪৭টি পরিবারের প্রত্যেককে ৭ হাজার টাকা করে মোট ১০ লাখ ২৯ হাজার টাকা দেওয়া হয়। 
অনুষ্ঠানে ২৮৪ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৩ হাজার ৫০০ টাকা করে মোট ৯ লাখ ৯৪ হাজার টাকার অনুদান দেওয়া হয় এবং এককালীন চিকিৎসা সহায়তা হিসেবে ১৭২ জনকে ১২ লাখ ৫ হাজার টাকা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!