1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বিপিএসএর ঈদ পুনর্মিলনী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বিপিএসএর ঈদ পুনর্মিলনী

প্রতিনিধি

ঐক্যের বন্ধনে অটুট প্রাণ, উৎসব-আনন্দে সমৃদ্ধির জয়গান” স্লোগানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের (বিপিএসএ) ঈদ পুনর্মিলনী।

শনিবার (২৯ এপ্রিল ২০২৩ খ্রি.) সন্ধ্যায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঈদ পরবর্তী এ মিলনমেলার আয়োজন করে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন (বিপিএসএ)।

ঈদ পুনর্মিলনীর এই আনন্দ উৎসবে যোগ দেন পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোঃ মনিরুল ইসলাম বিপিএম-বার, পিপিএম-বার ও ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম।

ঈদ পুনর্মিলনীর আনন্দ উৎসবে অংশগ্রহণ করায় সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোঃ মনিরুল ইসলাম বিপিএম-বার, পিপিএম-বার। এছাড়াও ঈদ পুনর্মিলনীর আনন্দ উৎসবে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম-বার।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ পুলিশের শিল্পীগোষ্ঠীর সদস্যরা নাচ পরিবেশন করে। আমন্ত্রিত অতিথি এপার বাংলা-ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী ও কণ্ঠশিল্পী লিজা সংগীত পরিবেশন করেন।

এই ঈদ মিলনমেলায় বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!