1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বরিশালে হেলে পড়েছে ৫তলা ভবন, দুই মালিকের পাল্টাপাল্টি অভিযোগ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বরিশালে হেলে পড়েছে ৫তলা ভবন, দুই মালিকের পাল্টাপাল্টি অভিযোগ

প্রতিনিধি

বরিশালে হেলে পড়েছে ৫তলা ভবন, দুই মালিকের পাল্টাপাল্টি অভিযোগ
‎বরিশাল মহানগরীর বেলতলা এলাকায় একটি পাঁচতলা ভবন পাশের চারতলা ভবনের ওপর হেলে পড়েছে। গত শুক্রবার (২১ নভেম্বর) ভূমিকম্পের পর এ ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের। এতে দুই ভবনের বাসিন্দা ছাড়াও আশপাশের এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

‎স্থানীয় সূত্রে জানা যায়, মোতালেব মিয়ার মালিকানাধীন পাঁচতলা ভবনটি সৌদি প্রবাসী জহির হাওলাদারের নবনির্মিত চারতলা ভবনের পূর্ব পাশের দিকে হেলে পড়েছে। বিষয়টি নিয়ে দুই ভবনের মালিক পক্ষের বক্তব্যে দেখা দিয়েছে বিরোধ।

‎হেলে পড়া ভবনের মালিক মোতালেব মিয়া বলেন, ভবনটির পশ্চিম পাশে কোনো সমস্যা নেই। পূর্ব দিকের অংশটি নতুন ভবনের সঙ্গে লেগে আছে। সিটি করপোরেশনের অনুমোদন অনুযায়ী চারতলা নকশা ছিল, তবে এক পাশে একটি ইউনিট পাঁচতলা করা হয়েছে। আমাদের ভবন নয়, নতুন ভবনটিই হেলে পড়েছে।

‎প্রবাসী জহির হাওলাদারের ছেলে ফাখের হাওলাদার দাবি করেন, রোববার সন্ধ্যায় দেখি পাশের ভবনটির ওপর থেকে হেলে আমাদের ভবনের ওপর এসে পড়েছে। এতে আমাদের সেইফটি ট্যাংকের পাইপ ভেঙে গেছে।

‎স্থানীয় বাসিন্দা শুভ বলেন, হেলে পড়া ভবনের প্রতিটি তলায় ভাড়াটিয়ারা বসবাস করছেন। পাশের নতুন ভবনটির নির্মাণকাজ চলছে। নিচতলায় শুধু প্রবাসীর পরিবার থাকে।

বিজ্ঞাপন

‎এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের স্থপতি সাইদুর রহমান বলেন, বেলতলায় ভবন হেলে পড়ার খবর পেয়েছি। বিষয়টি যাচাই করা হচ্ছে।

‎সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, ভূমিকম্পে বরিশাল মহানগরীতে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। হেলে পড়া ভবনটি পরিদর্শন করে প্রকৃত অবস্থা জানা যাবে।

‎ঘটনার পর এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও ভবন দুটির নিরাপত্তা পরীক্ষা করার দাবি জানিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!