1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বরিশালে বিএনপির ৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

বরিশালে বিএনপির ৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রতিনিধি

বরিশালে বিএনপির ৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ২০২৩ সালে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের কারণে বহিষ্কৃত বিএনপির তিন নেতাকে প্রায় আড়াই বছর পর পুনর্বহাল করেছে বিএনপি। বুধবার (৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

পুনর্বহাল হওয়া নেতাদের মধ্যে রয়েছেন- বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আমিনুল ইসলাম, হাবিবুর রহমান টিপু ও হারুন অর রশিদ। ২০২৩ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে দলের নীতির বিরুদ্ধে অংশগ্রহণ করার কারণে তাদের বহিষ্কার করা হয়েছিল। ভোটে অংশ নেওয়ার ঘটনায় মেয়র প্রার্থী কামরুল আহসান রুপনসহ এই নেতাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল।

বহিষ্কারাদেশ প্রত্যাহারপত্রে বলা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের ভিত্তিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলো।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!