1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বরিশালে খালে ধসে পড়ল লোহার সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বরিশালে খালে ধসে পড়ল লোহার সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন

প্রতিনিধি

বরিশালে খালে ধসে পড়ল লোহার সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন
বরিশালের গৌরনদী উপজেলায় গাছবোঝাই একটি ঠেলাগাড়িসহ পুরোনো আয়রন সেতু ধসে পড়ে একজন আহত হয়েছেন। এ ঘটনায় আশপাশের কয়েকটি এলাকার মানুষের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের চুন্নু সরদারের বাড়ির সামনে অবস্থিত লোহার সেতুতে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা সেতুটি দিয়ে ভারী গাছবোঝাই একটি ঠেলাগাড়ি পার হওয়ার সময় হঠাৎ ব্রিজের একাংশ ভেঙে খালে পড়ে যায়। এতে গাছসহ ঠেলাগাড়িটি পানিতে তলিয়ে যায়।

দুর্ঘটনার সময় সেতু পার হওয়ার চেষ্টা করলে আরিফ নামের এক যুবক আহত হন। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সেতুটি ভেঙে পড়ায় ওই এলাকার স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, মসজিদের মুসল্লি এবং সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিকল্প কোনো সড়ক না থাকায় প্রতিদিনের যাতায়াত কার্যত বন্ধ হয়ে পড়েছে।

বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. চুন্নু সরদার জানান, সেতুটির দুরবস্থা সম্পর্কে তিনি আগেই গাছ ক্রেতা মাসুদ সরদারকে সতর্ক করেছিলেন। অন্য পথ দিয়ে গাছ পরিবহনের অনুরোধ জানানো হলেও তা উপেক্ষা করে পুরোনো ব্রিজ দিয়েই গাছ নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পরপরই গাছবোঝাই ঠেলাগাড়ির চালক, শ্রমিক এবং গাছ ক্রেতা মাসুদ সরদার গাছ ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জনসাধারণের চলাচলে যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সে জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে এবং স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!