1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বরগুনায় ডেঙ্গুর প্রকোপ কমলেও আক্রান্ত ছাড়িয়েছে ৫ হাজার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

বরগুনায় ডেঙ্গুর প্রকোপ কমলেও আক্রান্ত ছাড়িয়েছে ৫ হাজার

প্রতিনিধি

বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণার পর গত এক মাস ধরে কিছুটা কমতে শুরু করেছে আক্রান্ত রোগীর সংখ্যা। তবে এখনো প্রতিদিন প্রায় ৪০-৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন জেলার বিভিন্ন হাসপাতালে। এছাড়াও দেশের বিভিন্ন হাসপাতালে জেলার আক্রান্ত রোগীদের মৃত্যুর ঘটনাও ঘটছে।

জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫ হাজার ১৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়াও দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলায় আরও অন্তত ৩৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। অপরদিকে সদর উপজেলার পর পাথরঘাটা উপজেলায় বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।

গত ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, শুধু বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছেন ৫৮ জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি রয়েছেন ১০ জন। এর মধ্যে বামনায় ৩ এবং পাথরঘাটা উপজেলায় ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১১১ জন রোগী। জেলার বিভিন্ন হাসপাতাল আরও ভর্তি রেয়েছেন ৩৩ জন।

এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত মোট ৫ হাজার ১৫ জন রোগীর মধ্যে শুধু জেনারেল হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ২৫৮ জন। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৬ জনের। তবে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে জেলার আরও অন্তত ৩৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়াও আক্রান্ত হয়ে ভর্তি রোগীর অবস্থান থেকে পাথরঘাটা উপজেলা দ্বিতীয় স্থানে রয়েছে। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটিতে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন ৩৩২ জন। এছাড়াও আমতলীতে ৬০, বেতাগী ৬২, বামনায় ১৮৫ এবং তালতলীতে ১১৮ জন আক্রান্ত রোগী এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন। তবে জেলায় আক্রান্ত সব রোগীর মধ্যে বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এখন পর্যন্ত ৪ হাজার ৮৭১ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, কিছু দিন ধরে বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কম রয়েছে। তবে বছরের যে কোনো সময়েই ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে পারে। আজকে কম আছে আবার কালকে বেড়ে যেতে পারে। সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। কিছুদিন ধরে আক্রান্ত রোগী আমরা কম দেখছি, তবে আরও কিছু দিন না গেলে ডেঙ্গু পরিস্থিতি নিম্নমুখী হচ্ছে কিনা তা বালা যাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!