1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বন্যার্তদের পাশে ন্যাশনাল নার্সেস ফোরাম - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি

বন্যার্তদের পাশে ন্যাশনাল নার্সেস ফোরাম

প্রতিনিধি

দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ১১টি জেলার লাখ লাখ মানুষ। দুর্যোগের শুরু থেকে বন্যার্ত মানুষের মাঝে স্বাস্থ্যসেবা নিশ্চিত ও ত্রাণ বিতরণ করে আসছে নার্সদের সংগঠন ন্যাশনাল নার্সেস ফোরাম (এনএনএফ)। তাদের স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহযোগিতা করে চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

এরই ধারাবাহিকতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির মাধ্যমে ফেনী জেলার ফুলগাছি উপজেলার খিলপাড়া হাফেজিয়া মাদ্রাসায় ক্ষতিগ্রস্ত মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে সংগঠনটি। দেওয়া হয়েছে আর্থিক সহায়তাও।

বৃহস্পতিবার সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংগঠনটি জানায়, প্রায় সাড়ে চারশ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা ছাড়াও শতাধিক মানুষকে অর্থ দিয়ে সহযোগিতা করা হয়েছে।

চিকিৎসাসেবা কার্যক্রম ও ত্রাণ বিতরণের সময় সংগঠনটির নেতারা বলেন, অসহায় মানুষদের পাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো উচিত। যে যার পেশা থেকে মানব সেবা চালিয়ে যাওয়া উচিত।

চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের সার্বিক তত্ত্বাবধানে বন্যাদুর্গত এলাকায় প্রাথমিক চিকিৎসাসেবা ও ত্রাণ উপহার কার্যক্রম অব্যাহত রেখেছে এনএনএফ। এখন পর্যন্ত প্রায় ১০টি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ কার্যক্রম করেছে সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!