1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বন্যার্তদের জন্য ৫০ লাখ টাকার ত্রাণ প্রাইম ব্যাংকের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বন্যার্তদের জন্য ৫০ লাখ টাকার ত্রাণ প্রাইম ব্যাংকের

প্রতিনিধি

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে পুরো বাংলাদেশ। সেনাবাহিনী, নৌবাহিনী থেকে শুরু করে ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠান ত্রাণ সহায়তা দিচ্ছে। দেশের ব্যাংকগুলোর মধ্যে সবার আগে বন্যার্তদের জন্য ৫০ লাখ টাকার ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। তিনি জানান, ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রাইম ব্যাংক শনিবার (২৪ আগস্ট) একটি জরুরি বোর্ড সভার আয়োজন করে। সভায় পরিচালনা পর্ষদ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর উদ্বেগ ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করেছেন। এমন সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর চলমান প্রচেষ্টার অংশ হিসেবে পর্ষদ ৫০ লাখ টাকার একটি ত্রাণ প্যাকেজ অনুমোদন করেছে। এ ত্রাণ সহায়তা বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনীর কাছে পাঠানো হবে, যারা বন্যা কবলিত অঞ্চলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করছে।

তানজিল চৌধুরী আরও বলেন, বানভাসি মানুষের কষ্টে আমরা গভীরভাবে মর্মাহত। একটি দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করা আমাদের কর্তব্য। আমরা বিশ্বাস করি আমাদের চেষ্টা (ত্রাণ) ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার চলমান প্রচেষ্টাকে শক্তিশালী করতে সাহায্য করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!