1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বন্যার্তদের জন্য সারাদেশ যেভাবে ঐক্যবদ্ধ ছিল এমনটা দেখিনি আগে: ফারুক-ই-আজম - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
অধিকৃত পশ্চিম তীরে আরও ১৩টি নতুন বসতির অনুমোদন ইসরায়েলের সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ, ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০ রোগী যুবলীগ নেতাকে আটকের পর থানায় ৩০০ গ্রামবাসীর বিক্ষোভ, আলোচনার পর জিম্মায় মুক্তি ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের স্বপ্ন পূরণ করলেন রোনালদো বিজয়নগরে লটকনের বাম্পার ফলন, হলুদ ফলের মেলায় কৃষকের মুখে হাসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া, এবার প্রতিপক্ষ সুইজারল্যান্ড খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল, কান্নায় ভেঙে পড়লেন ইরানি নেতারা ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৮ দিনে ৩ হাজার ৭০০ মৃত্যু, সবচেয়ে বেশি প্রাণহানি ফ্রান্সে 14x1l7si12xwy3msdg xuc0917a37v63q

বন্যার্তদের জন্য সারাদেশ যেভাবে ঐক্যবদ্ধ ছিল এমনটা দেখিনি আগে: ফারুক-ই-আজম

প্রতিনিধি

প্রত্যন্ত অঞ্চলে আমি নিজেও শিক্ষার্থীদের কার্যক্রম দেখেছি। ৭৫ বছর জীবনে সবার মাঝে এমন উদ্যোম আর দেখিনি।

 

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলমান বন্যা পরিস্থিতির মূল্যায়ন এবং ত্রাণ তৎপরতা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফারুক-ই-আজম বলেন, পরশুরামে পাঁচ কিলোমিটার সড়ক তরুণ-যুবকরা তৈরি করার দৃশ্য আমার নজরে এসেছে। তারা সরকারি কোনো বরাদ্দ বা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের জন্য অপেক্ষা করেননি। সবার পাশে দাঁড়িয়ে তরুণদের এ কর্ম উদ্যোম দেখে অভিভূত হয়েছি। দেশের তরুণরা বুকের তাজা রক্ত দিয়ে এ পরিবর্তন এনেছেন। এটিকে আমরা হারাতে চাই না।

বর্তমানে স্ব-স্ব ক্ষেত্রে সবাই স্বাধীন উল্লেখ করে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, বর্তমানে আগের মতো কোনো ভাই, দল বা প্রভাব নেই, যেখানে তার সড়ক অথবা বাড়ি আগে কাজ করে দিতে হবে। এজন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজন বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে দুর্গতদের জন্য কাজ করতে হবে। চাদর বিছিয়ে মন্ত্রী আসলে ফুল নিয়ে বসে থাকতে হবে এমন কিছুও এখন আর নেই। আমরা এখন স্ব-স্ব ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। মর্যাদার সঙ্গে জীবন পরিচালনা করতে হবে। মেধাকে কাজে লাগিয়ে সমন্বয় করতে হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, কুমিল্লা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ইউনিসেফের চট্টগ্রাম ফিল্ড অফিসের চীফ মাধুরী ব্যানার্জি। এতে সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।

এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!