1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বন্যার্তদের জন্য সহায়তা চেয়ে দেয়ালে গ্রাফিতি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বন্যার্তদের জন্য সহায়তা চেয়ে দেয়ালে গ্রাফিতি

প্রতিনিধি

বন্যা দুর্গতদের সহায়তায় শুধু সরকার নয়, প্রত্যেক নাগরিককে নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (২৩ আগস্ট) রাজধানী ঢাকার নিউমার্কেট, সায়েন্সল্যাব এলাকায় দেয়াল অংকন কর্মসূচি থেকে এ আহ্বান জানান।

রেইনবো পেইন্টসের সহযোগিতায় দেয়াল চিত্রের মাধ্যমে শিশু কিশোররা পরিবর্তনের চিত্র তুলে ধরছেন। তারা বলছেন, প্রথাগত নিয়ম ভেঙে শুধু সরকার কিংবা জনপ্রতিনিধিই নয়, স্থানীয় সামর্থবানদেরও সমাজের প্রয়োজনে এগিয়ে আসতে হবে। তাই তারা তাদের ছবিতে সিস্টেম চেঞ্জের দাবি জানিয়েছেন।

চলমান বন্যার চিত্র তুলে ধরে শৈল্পিক স্বপ্ন শিশু কিশোর সংগঠনের নাবিদ রহমান তুর্য বলেন, ভয়াবহ বন্যায় দেশের ১৩ জেলার প্রায় অর্ধ কোটি মানুষ পানিবন্দি। নিদারুণ কষ্টে কাটছে তাদের এই দুর্যোগের দিন রাত। ঠিক এই মুহূর্তে সবাইকে যার যার নিজের মতো করে এগিয়ে আসতে হবে। শুধু সরকার কিংবা প্রশাসনের সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার দিকে না তাকিয়ে থেকে যার যার মতো করে নিজস্ব সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসতে হবে।

চিত্র শিল্পী নওশীন তাবাসুম তৃণা বলেন, সমাজের মানুষের মাঝে চিন্তার খোরাক জোগাতেই তাদের এই দেয়াল চিত্র অংকনের উদ্যোগ। যা ব্যস্ত নাগরিক জীবনে নতুন করে ভাবনার সুযোগ তৈরি করবে।

পরার্থে ফাউন্ডেশনের এনামুল হক ইশান বলেন, আমাদের সামর্থ্যের মধ্যে থেকে আমরা মানুষের বিবেক জাগ্রত করার উদ্যোগ নিয়েছি।

ছবিতে শুরু আগামীর শপথ কর্মসূচির উদ্যোক্তা প্রতিষ্ঠান মিডিয়া মিউজিয়াম ইয়ুথ ক্লাবের পরিচালক নাজনীন খানম জানান, বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার জন্য ব্যস্ত নগরবাসীকে উদ্দীপ্ত করতে সপ্তাহব্যাপী এ কর্মসূচি চলবে।

মিডিয়া মিউজিয়ামের আরেক পরিচালক রুহুল আমিন স্বপন বলেন, দেশের পুরনো সিস্টেমগুলো পরিবর্তনের দাবী তুলেছেন তরুণ শিক্ষার্থীরা। তাদের দাবিকে সবার সামনে তুলে ধরতেই মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ কাজ করে যাচ্ছে এবং এই কাজে পাশে থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!