1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযানে ৪২টি বন্যপ্রাণী উদ্ধার ও একজন আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযানে ৪২টি বন্যপ্রাণী উদ্ধার ও একজন আটক

মোঃ সাইফ মাহমুদ:-

 

 

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা কর্তৃক গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে বিভিন্ন প্রজাতির মোট ৪২টি দেশীয় বন্যপ্রাণী জব্দ করা হয়েছে। অভিযানে অবৈধভাবে বন্যপ্রাণী সংরক্ষণ ও পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়। উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলোর মধ্যে রয়েছে—
ধনেশ-০৩টি, চশমা পরা হনুমান-০৩টি, পাহাড়ি হলুদ কচ্ছপ-১৩টি, টিয়া পাখি-১২টি, ময়না-০১টি, লজ্জাবতী বানর-০৩টি, ঈগল পেঁচা-০১টি, এশিয়ান পাম সিভেট-০৩টি, সজারু -০৩টি
অভিযানে আটক ব্যক্তি হলেন মোঃ সাজুদ্দিন (২৪), পোড়াগাঁও, নালিতাবাড়ী, শেরপুর। উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলোকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার জন্য আপাতত বন অধিদপ্তরে রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও মতামতের ভিত্তিতে প্রাণীগুলোকে তাদের জন্য উপযুক্ত পরিবেশে স্থানান্তর করা হবে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এই বন্যপ্রাণী পাচার চক্রের সঙ্গে মোহাম্মদ হাদিস রহমান(৪০)জড়িত রয়েছেন। তিনি ইতোমধ্যে কক্সবাজারের চকরিয়া বন বিভাগের অভিযানে গ্রেফতার হয়ে বর্তমানে জেল হেফাজতে আছে।
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০২৬ আইন লঙ্ঘন করে কোনো ব্যক্তি বা চক্র যেন বন্যপ্রাণী শিকার, সংগ্রহ, পরিবহন, ক্রয়-বিক্রয় বা পাচারের সঙ্গে জড়িত না হয়, সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানা হচ্ছে। অভিযানটি পল্লবী থানার সার্বিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!