1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বন্ধ ব্রিজের কাজ শেষ করার দাবিতে সড়ক অবরোধ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বন্ধ ব্রিজের কাজ শেষ করার দাবিতে সড়ক অবরোধ

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি উপজেলার আমুয়া হাসপাতাল সংলগ্ন ধোপার নদীর উপর নির্মানাধীন বন্ধ হওয়া ব্রিজের কাজ শেষ করার দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন, সড়ক অবরোধ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এ ব্রীজের নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় চরম দুর্ভাগ্যে রয়েছে এলাকাবাসী।

আজ ১০ নভেম্বর সোমবার সকাল ১১ টায় ইয়োথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশন এর আয়োজন করেন। ব্রিজ সংলগ্ন সড়কের দু-পাশে শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা জানান, ধোপার নদীর এ ব্রিজের কাজ ২০২১ -২০২২ অর্থবছরে শুরু করা হয়, ২০২৩ সালে শেষ হওয়ার কথা থাকলেও আজও শেষ হয়নি ব্রিজর ২০ শতাংশ কাজ। ঠিকাদার কাজ ফেলে লাপাত্তা হয়ে গেছে।

বিকল্প কাঠের নির্মিত লক্কর ঝক্কর ভাঙ্গাচুরা ব্রিজ দিয়ে প্রতিদিন ৯টি শিক্ষা প্রতিষ্ঠান, কাঠালিয়া উপজেলার একমাত্র আমুয়া হাসপাতাল, আমুয়া বন্দরসহ তিনটি বাজারের বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার নারী, শিশু ও রোগী যাতায়াত করছে। এলাকাবাসী ও শিক্ষার্থীরা অতি  সময়ের মধ্যে ব্রীজটির নির্মাণ কাজ শেষ করার জন্য জোর দাবি জানিয়েছেন।মানববন্ধনে বক্তব্য রাখেন, ইয়োথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশন সভাপতি মোঃ মেহেদী হাসান, আমুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মনজুরুল হক,বাংলাদেশ জামাতে ইসলামীর কাঠালিয়া উপজেলা আমির মাস্টার মোঃ মজিবুর রহমান, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নকিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, যুবদল নেতা তুহিন মিয়া, শেখ ফজিলাতুন্নেছা ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, শিক্ষার্থী সামিরা আক্তার ও অরিন্দ্র মজুমদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!