1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ

প্রতিনিধি

কিছুদিন আগে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এবার নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ল তারা। থাইল্যান্ডের ব্যাংককে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্দা উঠছে এই টুর্নামেন্টের। আজ (বুধবার) সকালে দলের ক্রিকেটারসহ কেচিং স্টাফের সদস্যরা দেশ ছেড়েছেন।

দলের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই টুর্নামেন্টেও বড় স্বপ্ন দেখছে দল। চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা থেকে স্কোয়াডও ঘোষণা করা হয়েছে। যেখানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন ফাহিমা খাতুন।

দলটির একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, ‘অবশ্যই বড় স্বপ্ন এই টুর্নামেন্ট ঘিরে। সেই হিসাব করেই আমরা দলকে সাজিয়েছে। ভালো ফর্মে যারা তাদেরকে রেখেছি। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য অবশ্যই, যদিও লড়াই হবে অনেক, সহজ হবে না।’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে দারুণ পারফরম্যান্স করেছেন সাদিয়া আক্তার। আর তাতেই সুযোগ মিলেছে রাইজিং স্টার্সের দলে। সবশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা হয়নি সুমনার। তবে জাতীয় দলে ফেরার সুযোগ হিসেবে ‘এ’ দলে ডাক পেয়েছেন এই ক্রিকেটার।

নারী এশিয়া রাইজিং স্টার্সে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে আছে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। টুর্নামেন্ট শুরুর পরদিন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। আর ১৬ ফেব্রুয়ারি স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে খেলবে লাল-সবুজের মেয়েরা। ১৮ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে খেলা। আর ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।

এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য বাংলাদেশ দল:

ফাহিমা খাতুন (অধিনায়ক), শামীমা সুলতানা, ইশমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শরিফা খাতুন, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, সাদিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, সানজিদা আক্তার মেঘলা, তাজ নেহার, লতা মণ্ডল ও ফাতেমা জাহান।

স্ট্যান্ডবাই: দিশা বিশ্বাস, মিষ্টি রানী সাহা, হালিমাতুল সাদিয়া ও হাবিবা ইসলাম পিংকি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!