1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনাল অস্ট্রেলিয়া - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনাল অস্ট্রেলিয়া

প্রতিনিধি

বড়দিনের পরদিনটা পরিচিত বক্সিং ডে নামে। অস্ট্রেলিয়ার জন্য বক্সিংডে টেস্ট রীতিমত ঐতিহ্য বহন করে। এবারের বক্সিংডে তে তাদের প্রতিপক্ষ ভারত। চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজে মেলবোর্নে ৪র্থ ম্যাচ শুরু হচ্ছে বড়দিনের ঠিক পরদিনে। তবে মাঠের খেলার আগে বড়দিনের ছুটিতেই ভারতকে যেন দুঃসংবাদ শোনাল অস্ট্রেলিয়া। চলতি সিরিজে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ট্রাভিস হেড অনিশ্চিয়তা কাটিয়ে জায়গা করে নিয়েছেন বক্সিং ডে টেস্টের শুরুর একাদশে।

ব্রিসবেনের তৃতীয় টেস্টের পরে শোনা গিয়েছিল ট্রাভিস হেডের চোটের খবর। সেটা ভারতকে খানিক স্বস্তিই দিয়েছিল। সাম্প্রতিক সময়ে এই এক ব্যাটারই যে ভারতের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। হেড চোটের জন্য মেলবোর্নের চতুর্থ টেস্টে অনিশ্চিত ছিলেন। তবে তৃতীয় ও চতুর্থ টেস্টের মাঝে বেশ কয়েকদিনের ব্যবধান থাকায় হেডের ম্যাচ ফিট হয়ে উঠতে অসুবিধা হয়নি।

অজি দলনায়ক প্যাট কামিন্স বুধবার স্পষ্ট জানিয়ে দেন যে, হেড মেলবোর্ন টেস্টে মাঠে নামবেন। ট্র্যাভিসকে রেখেই বক্সিং ডে টেস্টের জন্য অস্ট্রেলিয়ার প্রথম একাদশ ঘোষণা করেন কামিন্স। গতকালই ফিটনেস টেস্ট দিয়েছিলেন অজি ব্যাটার। এরপরেই মেলে বক্সিং ডে টেস্ট খেলার গ্রিন সিগন্যাল।

ট্রাভিস হেড চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ৩টি টেস্টের ৫টি ইনিংসে ব্যাট করেছেন। করেছেন দুই দলের সব ক্রিকেটারের মধ্যে সব থেকে বেশি ৪০৯ রান। ব্যাটিং গড়টা অবিশ্বাস্য ৮১.৮০। ৯৪.২৩ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেছেন, যা অ্যাডিলেড ও ব্রিসবেনে অনেকটাই এগিয়ে রেখেছিল স্বাগতিকদের। সিরিজে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেছেন এখনও পর্যন্ত।

ট্রাভিস হেড ছাড়া অস্ট্রেলিয়ার আর কোনও ব্যাটার চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যাট হাতে ধারাবাহিক নন। আর ২০২৩ সাল থেকেই হেড ভারতের বিপক্ষে আছেন অবিশ্বাস্য। সেদিক থেকে হেড অনেকটা একা হাতেই পার্থক্য গড়ে দেন এমনটা বলা যেতেই পারে। ভারতের প্রত্যাশা ছিল মেলবোর্ন টেস্ট মিস করবেন হেড। সেটা অবশ্য হচ্ছে না।

অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্টের প্রথম একাদশে দুই পরিবর্তন এনেছে। ওপেনার ন্যাথন ম্যাকসুইনিকে বাদ দেওয়ায় মেলবোর্নে নতুন ওপেনিং জুটি নামাতেই হতো অজিদের। এক্ষেত্রে উসমান খোয়াজার সঙ্গে অজি ইনিংসের গোড়াপত্তন করতে নামবেন স্যাম কনস্টাস।

চোটের জন্য জশ হ্যাজেলউড অস্ট্রেলিয়ার স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন। তার জায়গায় দলে ফিরছেন স্কট বোল্যান্ড। হ্যাজেলউডের অনুপস্থিতিতে বোল্যান্ড অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টে মাঠে নেমে বেশ ভালোই করেছিলেন। চতুর্থ টেস্টে আবার ফিরছেন তিনি।

মেলবোর্ন টেস্টের জন্য অস্ট্রেলিয়া একাদশ

উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (ক্যাপ্টেন), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!