1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বজ্রপাতে ৫ জেলায় স্কুলছাত্রসহ ৫ জনের মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

বজ্রপাতে ৫ জেলায় স্কুলছাত্রসহ ৫ জনের মৃত্যু

প্রতিনিধি

দেশের পাঁচ জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক স্কুলছাত্র ও চার কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল থেকে দুপুরের মধ্যে বরগুনা, পটুয়াখালী, শরীয়তপুর, পিরোজপুর ও বরিশালে এসব মর্মান্তিক ঘটনা ঘটে।

বরগুনার সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন কৃষক মো. মহিউদ্দিন (৪০)। একই সময়ে পটুয়াখালীর দুমকি উপজেলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে প্রাণ হারান মজিবর সরদার (৫০)।

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হন কৃষক মুছা হাওলাদার (৪৫)। একই ধরনের ঘটনায় পিরোজপুরের মঠবাড়িয়ায় মাঠে থাকা গরু খুঁজতে গিয়ে বজ্রপাতে মারা যান ছোয়ারাব জোমাদ্দার (৫০)।

অন্যদিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন এসএসসি পরীক্ষার্থী তানভীর খান (১৮)। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় প্রশাসন ও পুলিশ জানিয়েছে, বজ্রপাতের ঘটনায় নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা ও আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আবহাওয়া খারাপ হলে খোলা মাঠ, জলাশয় ও উঁচু স্থানে অবস্থান না করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!