1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে চট্টগ্রামের উপকূলে লবণবাহী ট্রলার ডুবির ঘটনায় ৩৪ জনকে উদ্ধার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে চট্টগ্রামের উপকূলে লবণবাহী ট্রলার ডুবির ঘটনায় ৩৪ জনকে উদ্ধার

অনলাইন ডেস্ক :

বুধবার (৮ মে) সকাল ৮টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও বাঁশখালী থেকে লবণবোঝাই ১৫ থেকে ২০টি ট্রলার আনোয়ারা উপকূলে সাগরে ঝড়ের কবলে পড়ে। এসময় ১০টি ট্রলার ডুবে যায়। এতে ৩ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। গহিরা বার আউলিয়া নৌ পুলিশের ইনচার্জ টিটু দত্ত জানিয়েছেন, কোস্টগার্ড ও নৌ-পুলিশ ইতিমধ্যে বিভিন্ন ট্রলারের ৩৪ জনকে উদ্ধার করেছে।

বাকীদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড ও নৌ পুলিশের টিম। উদ্ধারকৃত মাঝিদের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-কুতুবদিয়া উপজেলার তৌফিক এলাহী ট্রলারের মাঝি মো. মানিক, নুরুল আমিন, মো. আনিস, বাঁশখালী উপজেলার আল্লাহ্র দান ট্রলারের মো. জিয়া মাঝি, মোহাম্মদ আলী, মো. মানিক, মো. সোহেল, মো. মনছুর, জাবেদ আহমদ, বার আউলিয়া ট্রলারের মাঝি মো. ফারুক, বদি আলম, আবু হানিফ ও আবু তৈয়ব। বার আউলিয়া ট্রলারের মালিক কুতুবদিয়া এলাকার বাসিন্দা আবুল কাশেম বলেন, আমার ট্রলারটি লবণ নিয়ে কুতুবদিয়া থেকে চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিলো।

এসময় কুতুবদিয়া, মহেশখালী ও বাঁশখালী থেকে আরো ১৫ থেকে ২০টি লবণবাহী ট্রলার গহিরার বার আউলিয়া উপকূলে সাগরে ডুবে যায়। আমার ট্রলারের মাঝিদের উদ্ধার করা হয়েছে তবে ডুবে গেছে ২০ লাখ টাকা মূল্যের ট্রলারটি। গহিরা বার আউলিয়া নৌ-পুলিশের ইনচার্জ টিটু দত্ত বলেন, কুতুবদিয়া, মহেশখালী ও বাঁশখালী থেকে লবণ নিয়ে চট্টগ্রাম শহরে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্টগার্ড ও নৌ পুলিশ ৩৪ জনকে উদ্ধার করেছে।

এখনও অনেকে নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নৌ- পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার এএফএম নিজাম উদ্দিন বলেন, ‘সকালের ঝড়ে বেশকিছু লবণ বোঝাই ট্রলার ডুবে গেছে। ট্রলারগুলো অধিকাংশই কক্সবাজারের কুতুবদিয়া, পেকুয়া এলাকা থেকে আসা। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ১০টির মতো ট্রলার ডুবে গেছে। আমরা উদ্ধার তৎপরতায় আছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!