1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নব নিযুক্ত ৪ পরিচালক - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নব নিযুক্ত ৪ পরিচালক

অনলাইন ডেস্ক :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নব নিযুক্ত ৪ পরিচালক। আজ সোমবার নতুন পরিচালক ড. মো. মতিয়ার রহমান, ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান, ড. এমএম কামরুজ্জামান ও ড. মো. ছালেহ উদ্দিন টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

তারা বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনা করেন ৪ কর্মকর্তা ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করেন তারা। কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ও পদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ওই ৪ পরিচালক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!