1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বগুড়া স্টেডিয়াম পুনর্নির্মাণে বিসিবির মহাপরিকল্পনা ঘোষণা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বগুড়া স্টেডিয়াম পুনর্নির্মাণে বিসিবির মহাপরিকল্পনা ঘোষণা

প্রতিনিধি

বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে অবহেলা ও অযত্নে পড়ে আছে। আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি প্রায় দুই যুগ ধরে। ঘরোয়া লিগ থাকলেও মাঠের অবস্থা শোচনীয়। এবার এই স্টেডিয়াম পুনর্নির্মাণ এবং উন্নয়নের মহাপরিকল্পনার কথা জানালেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

আজ (মঙ্গলবার) গণমাধ্যমকে তিনি জানান,

“ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদেরকে বগুড়ায় সময় দিয়েছেন, তিনিও যাচ্ছেন। বগুড়ার স্টেডিয়াম আমাদের অন্যতম সেরা খেলার স্থান ছিল, যা বহু বছর ব্যবহার হয়নি এবং অবহেলিত ছিল। আমরা এটি পুনরুদ্ধার করার মহাপরিকল্পনা হাতে নিয়েছি। নারীদের বিপিএল খেলা থেকে শুরু করে আরও বিভিন্ন খেলা এখানে অনুষ্ঠিত হবে।”

পরিকল্পনার বাস্তবায়ন ও মাঠের অবস্থা সরিজমিন পর্যবেক্ষণে আগামীকাল বগুড়ায় সফর করবেন বোর্ড সদস্যরা। বুলবুল বলেন,

“সকলেই কালকে সেখানে যাবে এবং মহাপরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করা যায়, তা বিবেচনা করা হবে। আমরা জাতীয় ক্রীড়া পরিষদের সাহায্য-সহযোগিতার জন্য সত্যিই কৃতজ্ঞ।”

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান র‍্যাঙ্কিং এবং ভবিষ্যতের লক্ষ্য নিয়েও।

“পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলতে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা যথেষ্ট। আমরা ইতোমধ্যে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ খেলেছি এবং জিতেছি। এই মুহূর্তে আমাদের র‍্যাঙ্কিং নয় নম্বরে। তবে এটি আমাদের চূড়ান্ত লক্ষ্য নয়, উন্নতির জন্য আরও কাজ করতে হবে।”

বুলবুলের ঘোষণায় বোঝা যাচ্ছে, বগুড়া স্টেডিয়ামকে শুধু জাতীয় এবং আন্তর্জাতিক ম্যাচের জন্য নয়, বরং নারীদের বিপিএলসহ ঘরোয়া ক্রিকেটেও একটি উন্নত মানের খেলার স্থান হিসেবে গড়ে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!