1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান

প্রতিনিধি

বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার (১১ জানুয়ারি) বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে দোয়া মাহফিলে অংশ নেবেন। ওই দিন বিকেল ২টা ৩০ মিনিটে সিরাজগঞ্জের কালিয়া হরিপুর ইউনিয়নে অবস্থিত বিসিক শিল্প নগরীতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এ দোয়ার আয়োজন করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বিষয়টি  নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। এতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তারেক রহমান দেশে ফেরার পর ১১ জানুয়ারি প্রথমবার ঢাকার বাইরে কোনো জেলা সফরে যাচ্ছেন। বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে এই বিশেষ দোয়া মাহফিলের অংশগ্রহণকে কেন্দ্র করে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!