1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বগুড়ার শাপলা মার্কেটে আজ অগ্নিকান্ডে ১৫ দোকান ভস্মীভূত হয়েছে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বগুড়ার শাপলা মার্কেটে আজ অগ্নিকান্ডে ১৫ দোকান ভস্মীভূত হয়েছে

অনলাইন ডেস্ক :

বগুড়ার শাপলা মার্কেটে (হকার্স মার্কেট) আজ অগ্নিকান্ডে ১৫ দোকান ভস্মীভূত হয়েছে। সকাল সাড়ে ৭ টার দিকে শহরের স্টেশন রোড এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে বগুড়া সদর ফায়ার স্টেশনের ৪টি ইউনিট, শাজাহানপুর ও কাহালু ফায়ার স্টেশনের ৪টি ইউনিটসহ মোট ৮টি ইউনিট প্রায় ২ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, আগুন লাগা দোকানের বেশিরভাগ কাপড়ের। বাকিগুলো ছাপাখানার। সকাল সাড়ে সাতটার দিকে অগ্নিকান্ডের বিষয়টি জানতে পাওয়া যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসে। তারা প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ১৫ দোকান পুড়ে যায়। প্রতিটি দোকানে ১০ থেকে ১৫ লাখ টাকার মালামাল ছিল।

এতে আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর প্রায় দেড় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে তারা।
মার্কেটের কাপড় ব্যবসায়ী মাসুদ জানান, ঈদের জন্য দোকানে প্রায় ১৪ লাখ টাকার গেঞ্জি প্যান্ট ছিল। সব পুড়ে গেছে । ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে ৭ টি ছাপাখানা ব্যবসায়ীর বলে জানান আল আমিন নামে ভুক্তভোগী। তিনি বলেন, আমার দোকানে চারটা কম্পিউটারসহ প্রায় চার লাখ টাকার মালামাল ছিল।

জেলা ফায়ার সার্ভিস সূত্র জানায়, ৭ টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর আসে। এরপর ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজ শুরু করে। পরে বগুড়া সদরের চারটি এবং শাজাহানপুর ও কাহালু উপজেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সরকারি পরিচালক মঞ্জিল হক বলেন, আগুনের সূত্রপাত এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!