1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বগুড়ায় ভুয়া ফুড ইন্সপেক্টর সেজে চাঁদা দাবি, জনতার হাতে আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

বগুড়ায় ভুয়া ফুড ইন্সপেক্টর সেজে চাঁদা দাবি, জনতার হাতে আটক

প্রতিনিধি

বগুড়ার সদর উপজেলায় ভুয়া ফুড ইন্সপেক্টর সেজে এক হোটেল মালিকের কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগে মেহেদী হাসান নামে এক ব্যক্তিকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার উরদ্দিগোলা বাজারের শাহিন হোটেলে এ ঘটনা ঘটে।

আটক মেহেদী হাসান সদর উপজেলার নড়ুলী এলাকার মনির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান একটি রিকশাযোগে উরদ্দিগোলা বাজারে এসে শাহিনের হোটেলের সামনে নামেন। পরে তিনি হোটেলের ভেতরে ঢুকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকেন এবং নিজেকে ফুড ইন্সপেক্টর পরিচয় দেন। একপর্যায়ে তিনি হোটেল মালিক শাহিনের কাছে এক লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করবেন বলে হুমকি দেন।

হোটেল মালিক প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে পাঁচ হাজার টাকা দিতে চাইলে মেহেদী আরও উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় স্থানীয়রা তার পরিচয়পত্র দেখতে চাইলে তিনি বিভিন্ন বিভ্রান্তিকর পরিচয় দিতে থাকেন। এতে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।

এ বিষয়ে হোটেল মালিক শাহিন বলেন, সে আমার দোকানে এসে ভিডিও করে নিজেকে ফুড ইন্সপেক্টর পরিচয় দিয়ে এক লাখ টাকা দাবি করে। টাকা না দিলে জরিমানা করবে বলে ভয় দেখায়। আমি সন্দেহ হলে তাকে ধরে ফেলি।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, তা‌কে থানা হেফাজ‌তে নি‌য়ে জিজ্ঞাসাবাদ করা হ‌চ্ছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলমান র‌য়ে‌ছে। মামলা হ‌লে তা‌কে আদাল‌তের মাধ‌্যমে কারাগা‌রে প্রেরণ করা হ‌বে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!