1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বগুড়ায় পিকনিকের বাসচাপায় বৃদ্ধ নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

বগুড়ায় পিকনিকের বাসচাপায় বৃদ্ধ নিহত

প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে পিকনিকের বাসচাপায় আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন উপজেলার কাথম গ্রামের বাসিন্দা। নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, গাইবান্ধা থেকে মোর্শেদা নিউ সাফা পরিবহনের একটি বাস রাজশাহীতে পিকনিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে বাসটি কুন্দারহাট বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা আবুল হোসেনকে চাপা দিয়ে পালিয়ে যায়। বাসচাপায় আবুল হোসেন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ বাসটিকে ধাওয়া করলে চালক ও তার সহকারী ওমরপুর নামক স্থানে বাস থামিয়ে পালিয়ে যান। পরে পুলিশ বাসে থাকা পিকনিকের লোকজনকে নামিয়ে দিয়ে বাসটি আটক করে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!