1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বগুড়ায় আ.লীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

বগুড়ায় আ.লীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ

প্রতিনিধি

বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে পিএম বেলাল নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

গ্রেপ্তার পিএম বেলাল কাহালু উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলা পরিষদে আসেন পিএম বেলাল। সেখান থেকে বের হওয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে মারধরের পর পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে যায়।

কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনিছ বলেন, পিএম বেলাল আগে থেকে পলাতক ছিলেন। হঠাৎ তাকে এলাকায় দেখা গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, থানায় নেওয়ার পর তার বিরুদ্ধে পূর্বের মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!