1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বকেয়া বেতন দাবি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে নাসা গ্রুপের শ্রমিকরা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

বকেয়া বেতন দাবি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে নাসা গ্রুপের শ্রমিকরা

প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বকেয়া বেতন এবং ভাতার দাবিতে নাসা গ্রুপের শ্রমিকরা মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে মহাসড়ক অবরোধ করেছেন। এ সময় সারাদেশে নাসা গ্রুপের সকল শ্রমিকের বকেয়া বেতন পরিশোধের দাবি জানানো হয়।

মঙ্গলবার সকাল ১০টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শতাধিক শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেন। তারা বলেন, বকেয়া বেতন পরিশোধ না করলে মহাসড়ক অবরোধ তুলে নেওয়া হবে না।

অবরোধের কারণে মহাসড়কের পদুয়ার বাজার অংশে দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে মহাসড়কের দুইপাশে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। তীব্র গরমে এবং দীর্ঘ সময় যানজটে পড়ে শতশত যাত্রী ও চালক ভোগান্তির শিকার হয়েছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৩৫ মিনিট পর্যন্ত অবরোধ চলছিল।

কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার শাহিনুর আলম ঢাকা পোস্টকে জানান, “শ্রমিকরা অনেকক্ষণ ধরে মহাসড়ক অবরোধ করে রেখেছে। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা সেখানে উপস্থিত আছেন। আমরা তাদের বোঝাতে এবং মহাসড়ক খোলার চেষ্টা করছি।”

শ্রমিকদের দাবির সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনার পর মহাসড়ক পুনরায় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!