1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বিচার প্রত্যাশা, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে সরকার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বিচার প্রত্যাশা, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে সরকার

প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা-এর সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি দুই শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার প্রত্যাশা জানিয়েছে বাংলাদেশ সরকার।

রোববার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং সরকার এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি বলেন, নিহত দুই শিক্ষার্থী হলেন জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, অন্যজনের মরদেহ এখনো পাওয়া যায়নি বলে জানা গেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে ওয়াশিংটন মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, এফবিআই এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, নিহতদের পরিবারের সঙ্গে সরকার যোগাযোগ রাখছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে একজন শিক্ষার্থীর মরদেহ প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় অটোপসি ও কাগজপত্রের কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে।

সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে জোরালোভাবে অনুরোধ জানানো হয়েছে, যাতে ঘটনার পূর্ণ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হয়।

এছাড়া আন্তর্জাতিক বিষয়সহ অন্যান্য প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিদেশে নির্বাচনী বা রাজনৈতিক বক্তব্যকে গুরুত্ব না দিয়ে বাস্তব কাজের ওপরই সরকারের মনোযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!