1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফ্রান্সে এফএফবিএ সম্মাননায় ভূষিত হলেন বাংলাদেশি নয়ন এনকে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

ফ্রান্সে এফএফবিএ সম্মাননায় ভূষিত হলেন বাংলাদেশি নয়ন এনকে

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক : ফ্রান্সে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক এনকে নয়নকে ‘সেচ্ছাসেবী সংগঠক’

সম্মাননা দিয়েছে দেশটির Fédération Française du Bénévolat et de la vie Associative (FFBA)। দীর্ঘ ১২ বছর ধরে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের অভিবাসীদের সামাজিক সেবা প্রদানের পাশাপাশি তাদের অধিকার আদায় ও স্বার্থ রক্ষায় বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা স্মারক হিসেবে এফএফবিএ’র কমিউসিঁয়ন অফ অ্যাট্রিবিউশনের সভাপতি প্যাট্রিক জেনি ও এফটিআরএ’র সভাপতি ডেলিকস রিজিওনালের যৌথ স্বাক্ষরিত একটি সনদ ও একটি মেডেল তাকে প্রদান করা হয়।

সোমবার (১০ জানুয়ারি) তিনি এ সম্মাননা স্মারক গ্রহণ করেন। নয়ন এনকে’র বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায়। তিনি ২০০২ সাল থেকে ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস করছেন।

বর্তমানে তিনি সাফ’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্টের পাশাপাশি প্যারিসের যুব কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি অফ এভরি ভ্যাল ডি’এসোনের গভর্নিং বোর্ডের সদস্য এবং বামধারার ফরাসি রাজনৈতিক সংঘটন ভিগনেউক্স সুর সেইনে লা ফ্রান্স ইনসুমিসের প্রধান

ও এসোন বিভাগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।  সাফ’র সকল সদস্য ও সেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে নয়ন এনকে বলেন, ‘মানুষের জীবনে যে কোন সম্মাননা আনন্দ এবং গৌরবের। নিঃসন্দেহে এই সম্মাননায় আমি আনন্দিত।

আশা করি- আগামী দিনের কাজ করার ক্ষেত্রে এই মেডেল এবং এই সনদ আরো অনুপ্রেরণা যোগাবে এবং আরো ভালো কাজ করতে আগ্রহ জাগাবে।’

তিনি বলেন, ‘এই সম্মাননা যে পাব তা কখনো ভাবিনি এবং কোন প্রাপ্তির জন্য আমি কাজ করিনি৷ মূলতঃ আমার লক্ষ্য হলো- যদি আমার দ্বারা কেউ উপকৃত হয় সেটাই আমার সার্থকতা। একদম বিনামূল্যে কোন অর্থ ছাড়া কাউকে সহযোগিতা করতে পারার আনন্দ অন্যরকম এবং সে কাজটাই আমি করার চেষ্টা করি।’

আজীবন মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করার জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!