1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফ্রান্সের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ: স্থানীয় সরকারমন্ত্রী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ফ্রান্সের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ: স্থানীয় সরকারমন্ত্রী

প্রতিনিধি

বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্ল

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ফ্রান্স-এর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী বলেন, ফ্রান্স বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে পল্লী উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং গ্রামীণ যোগাযোগ খাতে অংশীদারিত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, দেশের অনগ্রসর জেলাগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ফ্রান্স কার্যকর ভূমিকা রাখতে পারে। এ সময় তিনি এসব অঞ্চলের উন্নয়ন চাহিদা রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন।

অন্যদিকে ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্ল বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্কের প্রশংসা করে বলেন, ফ্রান্স এই সম্পর্ককে আরও গভীর করতে আগ্রহী এবং বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় অংশীদার হতে চায়।

তিনি বিশেষ করে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং নিরাপদ পানি সরবরাহ খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!