1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফ্যানের সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ফ্যানের সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ

প্রতিনিধি

রাজধানীর বাড্ডা থানার বড় টেক এলাকায় মনোয়ারা আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তার স্বামী শরীফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রোববার (২৬ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। মনোয়ারাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মনোয়ারা আক্তারের স্বামী শরীফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, দুপুর দেড়টার দিকে ছেলে-মেয়েকে নিয়ে বাইরে খেলনা কিনতে যাই। বাসায় ফিরে দেখি ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে মনোয়ারা। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

তিনি বলেন, আজ আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি। তবে মাঝে মধ্যে সে আমাকে সন্দেহ করত টাকা পয়সা কোথাও নষ্ট করি কি না।

শরীফুল জানান, ২০১৫ সালে তাদের বিয়ে হয়। তিনি একটি কোম্পানির ইলেকট্রিক মালামাল সাপ্লাইয়ের কাজ করেন। তাদের এক বছর বয়সী একটি মেয়ে ও ৮ মাস বয়সী একটি ছেলে আছে।
নিহত মনোয়ারার বাড়ি নোয়াখালী সদর থানার মধ্যম চারিপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল জলিল।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!