1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফোনে ৪০ হাজার টাকা দাবি, পরদিন পরিত্যক্ত ভবনে মিলল তরুণের মরদেহ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ফোনে ৪০ হাজার টাকা দাবি, পরদিন পরিত্যক্ত ভবনে মিলল তরুণের মরদেহ

প্রতিনিধি

ফোনে ৪০ হাজার টাকা দাবি, পরদিন পরিত্যক্ত ভবনে মিলল তরুণের মরদেহ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. তাকবির (১৮) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, অপহরণকারীরা তাকে আটকে রেখে মোবাইল ফোনে মুক্তিপণ চেয়েছিল।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনী বউবাজার এলাকার একটি পরিত্যক্ত ভবনের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তাকবির ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সূত্রে জানা যায়, দুপুরে এলাকাবাসী ভবনটির নিচতলায় পড়ে থাকা একটি মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন ছিল না বলে পুলিশ জানায়।

নিহতের বাবা নূর মোহাম্মদ বলেন, গতকাল রাতে আমার ছেলে বাসায় ফেরেনি। ফোন চালু থাকলেও কল রিসিভ করছিল না। আজ এসে শুনি লাশ পাওয়া গেছে।

ভুক্তভোগীর বড় ভাই হৃদয় বলেন, একটি নম্বর থেকে ফোন দিয়ে ৪০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল। আমরা টাকা দিতে রাজি হইনি। দুপুরে খবর পাই ভাইয়ের লাশ পাওয়া গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তরুণটি গতরাতে মারা গেছে। পরিবারের দাবি- ফোন দিয়ে মুক্তিপণ চাওয়া হয়েছিল। সেই নম্বরটি আমরা ট্র্যাক করেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!