1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে সহজ টিপস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে সহজ টিপস

প্রতিনিধি

ফোন এখন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বিনোদন হোক বা কাজের জন্য, জেন ওয়াইয়ের দিনের অনেকটা অংশ কাটে ফোনের পর্দায় চোখ রেখে। কিন্তু সারাদিন ফোন ব্যবহার করতে গেলে তো ফোনের ব্যাটারি টিকে থাকাও প্রয়োজন। আর তা না হলেই চার্জার, পাওয়ার ব্যাঙ্কের ঝক্কি।

এখনকার নতুন ফোনগুলিতে ব্যাটারি হয় ৪,০০০ থেকে ৫,০০০mAh-এর আশে পাশে। সঙ্গে থাকে ফাস্ট চার্জিংয়ের সুবিধাও। তা সত্ত্বেও বাইরে বেরিয়ে হঠাত্ ব্যাটারি শেষ হলেই মুশকিল। আবার অনেক সময়ে নতুন ফোনে ব্যাটারি দীর্ঘস্থায়ী হলেও সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটারির কার্যক্ষমতা কমে আসে। বেশিরভাগ ফোনে ব্যাটারিও নন-রিমুভেবল।

সহজ কিছু টিপস্ মাথায় রাখলেই এই সমস্যা থেকে মু্ক্তি পাওয়া সম্ভব। ব্যাটারিকে অনেক দিন চাঙ্গা রাখতে ও ব্যাটারির আয়ু দীর্ঘস্থায়ী করতে মেনে চলুন কিছু সহজ নিয়ম।

দেখে নিন, ফোনের ব্যাটারির আয়ু বাড়াবেন কী করে-

১) চার্জ দেওয়ার জন্য ফোনের সঙ্গে দেওয়া সংস্থার চার্জারটিই ব্যবহার করুন। অন্য কোনও ফোনের চার্জার বা দোকান থেকে কেনা অন্য চার্জার যত সম্ভব কম ব্যবহার করুন।

২) ফোনের ব্যাটারি ১০% বা ৫% না হওয়া পর্যন্ত চার্জ না দেওয়াই ভাল। বার বার চার্জ দিলে ফোন অহেতুক গরম হয়।

৩) ফোন সম্পূর্ণ চার্জ হয়ে গেলেই চার্জার থেকে খুলে নিন। সারা রাত চার্জে বসিয়ে রেখে দেবেন না। ব্যাটারির পক্ষে এটি যেমন ক্ষতিকর, তেমনই বিপদজনক।

৪) ফোনের ব্যাটারি সেভার বলে একটি অপশান থাকে। ফোনের ব্যাটারি কমের দিকে থাকলে সেই অপশানট অন করে দিতে পারেন।

৫) ফোনের পর্দার ব্রাইটনেস্ রাখুন কমের দিকে। চোখও ভাল থাকবে। ব্যাটারিও দীর্ঘস্থায়ী হবে।

৬) ফোনের সেটিংসে যান। সেখানে Apps & notifications-এ টাচ করুন। এ বার যে অ্যাপগুলি আপনি সবসময়ে ব্যবহার করেন না, তাতে টাচ করুন। ব্যাটারি অপশানে গিয়ে Background usage এবং Notification অফ করে দিন।

৭) ফোনের ডেটা প্রয়োজন মতো অন-অফ করুন। ডেটাও সাশ্রয় হবে, সাথে ব্যাটারিও।

তথ্য সূত্র: অনলাইন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!