1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফেসবুকে হাহা রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাত, আহত ৪ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

ফেসবুকে হাহা রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাত, আহত ৪

প্রতিনিধি

ফেনীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে হাহা রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে চার কিশোর আহত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পশ্চিম সোনাপুর গ্রামের নুরুল আবছারের ছেলে মো. অমিত হাসান (১৮), এয়াকুব মিয়ার ছেলে জিসান (১৭), সিরাজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (১৭) ও মো. শাহীনের ছেলে রিজন (১৬)। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় রিজন ও শরীফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে অমিত হাসানের এক ফেসবুক পোস্টে হাহা রিয়েক্ট দেয় নিলয় নামের ওই এলাকার এক কিশোর। শুক্রবার রাতে সোনাপুর ইসলামী সেন্টারের সামনে অমিত হাসানসহ ৬-৭ জন কিশোর নিলয়কে হাহা রিয়েক্ট দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে পকেট থেকে ছুরি বের করে অমতিসহ অন্যদের ওপর হামলা করে নিলয়। পরে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে আনা হলে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আবদুল্লাহ আল মামুন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে নিলয়ের সঙ্গে অমিতের ঝামেলা হয়েছিল। ওই ঘটনার জের ধরে নিলয় কিছুদিন আগে অমিতের ফেসবুক পোস্টে হাহা রিয়েক্ট দেয়। এটি নিয়ে জিজ্ঞেস করলে বাকবিতণ্ডার একপর্যায়ে নিলয় প্রথমে অমিতকে এবং পরে আমাদের ওপর ছুরি নিয়ে আক্রমণ করে। ঘটনাস্থলে আমাদের শোর-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে নিলয় পালিয়ে যায়।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. সাইদুর রহমান বলেন, আহতদের মধ্যে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন। অন্য একজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত নিলয়কে আটকে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!